যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ শিক্ষার্থী পাঠানো দুই দেশের একটি বাংলাদেশ

১১ মার্চ ২০২১, ০৬:৩৮ PM

© ফাইল ফটো

মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ শিক্ষার্থী পাঠানো দুই দেশের মধ্যে বাংলাদেশ একটি বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে যাওয়া শিক্ষার্থীদের অধিকাংশ স্নাতকোত্তর, পিএইচডি ও কঠিন কঠিন বিজ্ঞান বিষয়ক সব ডিগ্রি নিচ্ছেন বলে জানান মিলার।

রাজশাহী নগর ভবনে সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে আজ বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানান মার্কিন রাষ্ট্রদূত।

শিক্ষা বিনিময়ের ওপর জোর দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, দুই দেশের মধ্যে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়ের মাত্রা আরও বাড়াতে কাজ চলছে।

এ সময় রবার্ট মিলার রাজশাহীতে মার্কিন বিনিয়োগের কথা উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্রের সিস্টার সিটিজ প্রোগ্রামের আওতায় রাজশাহী মহানগরের সঙ্গে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

রাজনীতিমুক্ত ক্যাম্পাসে ছাত্র ফেডারেশনের পর ছাত্রদলের পূর্ণ…
  • ২৩ জুলাই ২০২৬
নারী চিকিৎসককে কুপ্রস্তাব, অভিযোগ প্রত্যাহারের পর হাসপাতালে…
  • ২৩ জুলাই ২০২৬
শনিবারের মধ্যে পদত্যাগ করবেন রাষ্ট্রপতি!
  • ২৩ জুলাই ২০২৬
মানসিক চাপ সামলাতে সাহায্য করবে ৬ টি সহজ গ্রাউন্ডিং অনুশীলন
  • ২৩ জুলাই ২০২৬
জামায়াতপন্থী কর্মকর্তাদের বদলি করে বিএনপিপন্থীদের পদায়নের অ…
  • ২৩ জুলাই ২০২৬
রাতের মধ্যে ৮ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস
  • ২৩ জুলাই ২০২৬