হার্ট অ্যাটাক করেছেন হিরো আলম

২৬ নভেম্বর ২০২৫, ০১:৪৯ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৫, ০১:৪৯ PM
হিরো আলম

হিরো আলম © সংগৃহীত

স্ত্রীর পাঠানো তালাকের নোটিশের পর আত্মহত্যার ঘোষণা দিয়ে আলোচনায় আসা আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম এবার হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন। মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে তার ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। তবে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়েছে এবং পরিবারের পক্ষ থেকেও কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

এর আগে বিকেলেই ফেসবুকে দেওয়া এক পোস্টে হিরো আলম লিখেছিলেন, ‘রিয়া মনি মিথ্যা কথা বলে। তালাক আর পরকীয়া মেনে নিতে পারলাম না। হিরো আলম ওষুধ খেয়ে মরে না, আজকে সত্যি সত্যি মারা যাব। রিয়া মনির ভালোবাসা মিথ্যা ছিল, তাই মেনে নিতে পারলাম না… কাল বিকেল পাঁচটায় জানাজা আমার নিজ বাসভবনে।’

আরও পড়ুন: কুয়েতে অ্যালকোহল বিষক্রিয়ায় ১০ প্রবাসী নিহত

হিরো আলম অভিযোগ করেন, তার স্ত্রী রিয়া মনি পরকীয়ায় জড়িয়েছেন। প্রমাণ হিসেবে তিনি নিজের ফেসবুক পেজে স্ত্রী ও কনটেন্ট ক্রিয়েটর ম্যাক্স অভির কয়েকটি ভিডিও ক্লিপ প্রকাশ করেন। এরপরই রিয়া মনি তাকে তালাক দেওয়ার ঘোষণা দেন।

এর আগে কয়েকদিন আগেও বগুড়ার ধুনটে নিজ বাড়িতে গিয়ে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন হিরো আলম। তখন তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে স্ত্রী রিয়া মনি হাসপাতালে গিয়ে তাকে ফিরিয়ে আনেন। একসময়ে আবারও একত্রে বসবাস শুরু করলেও নতুন করে মনোমালিন্য শুরু হয় দম্পতির মধ্যে।

পরিবার ও সন্তানদের অনুরোধে আত্মহত্যার সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানালেও, কয়েক ঘণ্টার মধ্যেই হার্ট অ্যাটাকের খবর আসে তার ফেসবুক পেজ থেকে।

আইনি ব্যবস্থা ছাড়া এমপির পদত্যাগ সেইফ এক্সিটের প্রচেষ্টা
  • ০১ অক্টোবর ২০২৬
বিএমইউতে এনডিডি কোর্সের ৭ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ০১ অক্টোবর ২০২৬
মিষ্টির আসন শূন্য ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬
পার্ট-টাইম চাকরি আড়ংয়ে, পদ ১০০, আবেদন ৩০ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
নির্ধারিত সময়ের আগে মেডিকেল সেন্টার বন্ধ, ববির মেডিকেল অফিস…
  • ০১ অক্টোবর ২০২৬
সিটি ব্যাংক নিয়োগ দেবে ঢাকাসহ ৬ জেলায়, আবেদন ৭ অক্টোবর পর্য…
  • ০১ অক্টোবর ২০২৬