উপদেষ্টা আসিফের সঙ্গে নারীর ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি: রিউমর স্ক্যানার

২৪ আগস্ট ২০২৫, ০২:৩৭ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০১:০০ AM
উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে নারীর ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি

উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে নারীর ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি © সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাথে হোটেল রুমে  এক নারীর একটি ছবি ভাইরাল হয়েছে। তবে ভাইরাল হওয়া এই ছবিটি এআই দিয়ে তৈরি বলে জানিয়েছে তথ্য যাচাই বা ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। 

রবিবার (২৪ আগস্ট) সংস্থাটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, 
হোটেল রুমে উপদেষ্টা আসিফ ও এক নারীর ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি।

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, দুজনের ভিন্ন দুইটি ছবি ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে উক্ত ছবিটি তৈরি করা হয়েছে। এছাড়া, তুলনামূলক বিশ্লেষণেও ছবিতে একাধিক এআই জনিত অসঙ্গতি ধরা পড়েছে। যেমন, মূল ছবিতে ওই নারীর হাতে থাকা ফুল ভাইরাল ছবিতে অসম্পূর্ণ ও বিকৃত আকারে দেখা যাচ্ছে। 

আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬
স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
  • ০৩ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬
৮ হাজার এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারিসহ নানা ফিচার নিয়ে বাজারে …
  • ০৩ অক্টোবর ২০২৬