ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

২৩ নভেম্বর ২০১৯, ০৯:৩২ AM

মিরপুরে ইমার্জিং এশিয়া কাপের ফাইনাল ম্যাচে টসে জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। দলীয় অধিনায়ক নাজমুল হোসেন শান্তরর সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণে দারুণ শুরু করেছে বাংলাদেশ দলের দুই পেসার হাসান মাহমুদ আর সুমন খান। প্রথম ২ ওভারে পাকিস্তান তুলতে পেরেছে মাত্র ৫ রান। হায়দার আলি ৫ রানে অপরাজিত। অপর ওপেনার উমর ইউসুফ এখনও রানের খাতা খুলতে পারেননি।

বাংলাদেশ ইমার্জিং একাদশ : মোহাম্মদ নাইম শেখ, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), আফিফ হোসেন, জাকির হাসান, ইয়াসির আলি, মাহিদুল ইসলাম অঙ্কন, হাসান মাহমুদ, মেহেদী হাসান, সুমন খান এবং তানভীর ইসলাম।

পাকিস্তান ইমার্জিং একাদশ : হায়দার আলি, উমর ইউসুফ, রোহাইল নাজির (অধিনায়ক), সৌদ শাকিল, সাইফ বাদার, খুশদিল শাহ, আমাদ বাট, উমর খান, শামিন গুল, মোহাম্মদ হাসনাইন এবং মোহাম্মদ আসাদ।

ট্যাগ: ক্রিকেট
চুয়াডাঙ্গায় ২৮০ কেজি সরকারি চাল-আটা জব্দ, বিএনপি নেতাকে ৫০ …
  • ১১ জুন ২০২৬
চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে পুলিশ পরিচয়ে ঢুকে ডাকাতি
  • ১১ জুন ২০২৬
৮ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, স্বেচ্ছাসেবক দল নেতা ও সহায়ত…
  • ১১ জুন ২০২৬
প্রতি উপজেলায় গণগ্রন্থাগার স্থাপন: জিয়াউর রহমানের স্বপ্নপূর…
  • ১১ জুন ২০২৬
ঢাকার ৫৬ খাল দখলমুক্ত ও পুনঃখননের পরিকল্পনা
  • ১১ জুন ২০২৬
বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা নিহত, প্রতিবাদে …
  • ১০ জুন ২০২৬
×