ইসলাম গ্রহণ করলেন হিন্দু পরিবারের ছয়জন

০২ নভেম্বর ২০১৯, ০৪:২১ PM
হিন্দু পরিবারের সদস্যরা

হিন্দু পরিবারের সদস্যরা © সংগৃহীত

শুক্রবার জুম্মার নামাজের পর হিন্দু সম্প্রদায়ের ছয়জন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তারা একই পরিবারের সদস্য। ঘটনাটি ঘটেছে গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের কুলগঙ্গা গ্রামে।

ইসলাম ধর্ম গ্রহন কারীরা হলেন- অনিল চন্দ্র দাস (৭০), তার স্ত্রী শ্রীমতি রুনুবালা দাস (৬৫), ছেলে ঝন্টু দাস (৪০), ঝন্টু দাসের স্ত্রী শ্রীমতি লতা রানী দাস (৩৫), তাদের ছেলে জয়ন্ত দাস (১০) ও সৌরভ দাস (৭)।

ইসলাম ধর্ম গ্রহণের পর অনিল চন্দ্র দাসের নতুন নাম রাখা হয় মো. আতিকুল্লাহ, রুনুবালা দাসের নাম মোছা. রাবেয়া খাতুন, শ্রী ঝন্টু দাসের নাম মো. জাহাঙ্গীর আলম জসিম, লতা রানী দাসের নাম আয়শা খাতুন, শ্রী জয়ন্ত দাসের নাম মো. জাবের আহমেদ ও শ্রী সৌরভ দাসের নাম মো. আসাদ উল্লাহ রাখা হয়।

এবিষয়ে সিংহশ্রী ইউনিয়নের চেয়ারম্যান আশ্রাফ উদ্দিন খান আল আমিন বলেন, শুক্রবার জুমার নামাজের সময় কুলগঙ্গা মসজিদে এসে শত শত মুসল্লির সামনে প্রথমে ওই পরিবারের তিন সদস্য ঝন্টু দাস, জয়ন্ত দাস ও সৌরভ দাস স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেন। মসজিদের ইমাম নুর মোহাম্মদ ও মাওলানা আব্দুর রহিম কালেমা পড়িয়ে তাদের ইসলাম ধর্ম গ্রহণ করান এবং পূর্বের নাম পরিবর্তন করে নতুন ইসলামি রাখেন।

এ বিষয়ে নওমুসলিম মো. জাহাঙ্গীর আলম জসিম ও তার বাবা আতিকুল্লাহ বলেন, আমরা স্বেচ্ছায় শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করেছি। আমাদেরকে কেউ চাপ দিয়ে ধর্মান্তরিত করেনি।

শিক্ষায় ১ লাখ ৩৬ হাজার কোটি টাকার বাজেট, শিক্ষকদের বেতন-ভাত…
  • ১১ জুন ২০২৬
থেমে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, প্রাণ হারালেন ২ জন
  • ১১ জুন ২০২৬
ঋণের চাপে গৃহবধূর আত্মহত্যা
  • ১১ জুন ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের বকেয়া পরিশোধে বরাদ্দ ৪৯০ কোটি টাকা
  • ১১ জুন ২০২৬
বলিভিয়াকে বিধ্বস্ত করে আর্জেন্টিনাকে কঠোর বার্তা দিল আলজের…
  • ১১ জুন ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথমবর্ষ পরীক্ষার সময়সূচি প্র…
  • ১১ জুন ২০২৬
×