দিল্লি যাচ্ছেন পাপন; পদত্যাগের খবরটি গুজব

০২ নভেম্বর ২০১৯, ০১:১৫ PM

পদত্যাগের গুজবের মধ্যে ভারত গেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন ও অন্যরা। সাকিব ক্রিকেট জুয়াড়িদের প্রস্তাব গোপন রেখে এক বছরের জন্য মাঠ থেকে নিষিদ্ধ হবার মুহূর্ত থেকে বিসিবি আর নাজমুল হাসান পাপন বিরোধী মানসিকতা আরও চাঙ্গা হয়ে ওঠে। বুঝে না বুঝে একটা অংশ বোর্ড এবং দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা প্রধানের গোষ্ঠি উদ্ধারে ব্যস্ত হয়ে পড়েছেন।

আজ শনিবার বিকালের ফ্লাইটে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটি চেয়ারম্যান আকরাম খান, বোর্ড সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন এবং প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু একসঙ্গে দিল্লি যাচ্ছেন। আকরাম খান নিজে এ তথ্য নিশ্চিত করেছেন।

কারো কারো কথা ও ভাব এমন যে, বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের রোষাণলে পড়েই সাকিবের এ অবস্থা। আসলে সাকিব যে তিন তিনবার জুয়াড়িদের সাথে কথা বলেছেন এবং বিসিবি, আইসিসি কিংবা আকসুকে না জানিয়ে যে ভুল করেছেন, যে ভুলটা আকসুর চোখে অপরাধ এবং শাস্তিযোগ্য অপরাধ- সেগুলো ঠিক না বুঝে পাপন বিরোধীতা উঠেছে তুঙ্গে।

বিসিবি প্রধানের ব্যক্তিগত জীবন নিয়েও নানা কুরুচিপূর্ণ কথা-বার্তা বলা হচ্ছে। শুক্রবার সন্ধ্যার পর রাত বাড়ার সঙ্গে সঙ্গে যোগ হয়েছিল বিসিবি সভাপতির ‘পদত্যাগে’র গুজব। হঠাৎ গুঞ্জন, নাজমুল হাসান পাপন বিসিবির সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন।

আগামীকাল দিল্লির অরুন জেটলি (সাবেক ফিরোজ শাহ কোটলা) স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারতের তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে। এই সিরিজ উপলক্ষে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে জাতীয় দলের বহরের সাথে এর আগে ম্যানেজার হয়ে গেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার সাব্বির রহমান শাফিন।

এদিকে শেরে বাংলা স্টেডিয়ামে আজ শনিবার থেকে শুরু হয়েছে জাতীয় লিগের পঞ্চম রাউন্ড। ক্রিকেট বোর্ডের সব কর্মকান্ড স্বাভাবিক। বিপিএল গভর্ণিং কাউন্সিলের একটা সভা আছে। গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দায় মল্লিকসহ অন্য শীর্ষ কর্তারা এখন বোর্ড উপস্থিত সেই সভায় অংশ নেবেন বলে।

একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলে সম্পত্তি বন্টন হবে কীভাবে?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাঙ্গন রাজনীতিমুক্ত করাসহ ১৫ অনুশাসন প্রধানমন্ত্রীর, আস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে লাশ হয়ে ফিরলেন রিনা আক্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতেও নজর কাড়লেন হাসান মাহমুদ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা রকি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9