রেড চিলির আমন্ত্রণ পেলেন শাকিব খান

০২ নভেম্বর ২০১৯, ১২:২৭ PM

ছবি প্রযোজনার পাশাপাশি দেশ-বিদেশের বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে বলিউড তারকা শাহরুখ খানের প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। তৃতীয়বারের মতো আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘টি-টেন’ ক্রিকেট লিগ। সেই উপলক্ষে হবে জমকালো এক অনুষ্ঠান। আর সেটি আয়োজনের দায়িত্ব পেয়েছে শাহরুখের রেড চিলিজ এন্টারটেইমেন্ট।

অনুষ্ঠানে পারফর্ম করবেন পাকিস্তানের আতিফ আসলাম, বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিসহ বিভিন্ন দেশের বেশ কয়েকজন তারকা। একমাত্র বাংলাদেশি হিসেবে রেড চিলির আমন্ত্রণ পেলেন শাকিব খান। এ খবর জানালেন শাকিব নিজেই।

শাকিব বলেন, ‘রেড চিলিজের কয়েকজন কর্মকর্তা গত সপ্তাহে বাংলাদেশে এসে আমার সঙ্গে বৈঠক করেছেন। তাঁদের কথা দিয়েছি অনুষ্ঠানটিতে অংশ নেব। বাংলা গানের পাশাপাশি হিন্দি গানেও পারফর্ম করার কথা রয়েছে। আশা করছি, নতুন এই অভিজ্ঞতা উপভোগ্য হবে।’ ১২ নভেম্বর আবুধাবির উদ্দেশে ঢাকা ছাড়বেন শাকিব। ১৪ নভেম্বর অনুষ্ঠান। দুই দিন পরই দেশে ফিরবেন।

ট্যাগ: বিনোদন
স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১
  • ১১ জুন ২০২৬
শিক্ষায় ১ লাখ ৩৬ হাজার কোটি টাকার বাজেট, শিক্ষকদের বেতন-ভাত…
  • ১১ জুন ২০২৬
থেমে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, প্রাণ হারালেন ২ জন
  • ১১ জুন ২০২৬
ঋণের চাপে গৃহবধূর আত্মহত্যা
  • ১১ জুন ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের বকেয়া পরিশোধে বরাদ্দ ৪৯০ কোটি টাকা
  • ১১ জুন ২০২৬
বলিভিয়াকে বিধ্বস্ত করে আর্জেন্টিনাকে কঠোর বার্তা দিল আলজের…
  • ১১ জুন ২০২৬
×