কাঁকড়া ও চিংড়ির খামার করছেন সাকিব

০২ নভেম্বর ২০১৯, ০৯:৪৪ AM

ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করার দায়ে সাকিব আল হাসানকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি; যারমধ্যে এক বছর স্থগিত রাখা হয়েছে। এই এক বছর তিনি ক্রিকেট সম্পর্কিত কোনো কিছুতেই যুক্ত হতে পারবেন না।

দীর্ঘ এই সময়টা তিনি কীভাবে পার কাটাবেন? অনেকেই বলছেন, তিনি পরিবার নিয়ে একটা লম্বা সময়ের জন্য যুক্তরাষ্ট্রের পাড়ি দিবেন। সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির অবশ্য বলেছেন, এক বছর পর আরও শক্তিশালী হয়ে ২২ গজে ফিরবেন সাকিব। আবার দ্যুতি ছড়াবেন ব্যাট-বলে। কিন্তু একটা বছর তো আর কম নয়!

অনেকেই বলছেন, বিশ্বসেরা এই অলরাউন্ডার ক্রিকেট মাঠে আলো ছড়ানোর পাশাপাশি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়েছেন। রেস্তোরা থেকে শুরু করে তার বিভিন্ন ধরণের ব্যবসার কথা কারো অজানা নয়।

তবে এ কথা হয়তো অনেকেই জানেন না যে, সাকিব আল হাসানের আছে কাঁকড়ার খামার। দেশের দক্ষিণাঞ্চলীয় জেলা সাতক্ষীরার বুড়িগোয়ালী এলাকায় একটি কাঁকড়ার খামার গড়ে তুলছেন তিনি; যার নাম দিয়েছেন 'সাকিব অ্যাগ্রো ফার্ম লিমিটেড'।

ইতিমধ্যে খামারটির ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আগামী বছরের যেকোনো সময় খামারটি উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সাতক্ষীরার ক্রিকেটার সগীর হোসেন পাভেল। খামারটি দেখভালের দায়িত্বে রয়েছেন পাভেল।

সংবাদমাধ্যমকে তিনি জানান, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর পোড়াকটলা দাতনেখালী এলাকায় ৫০ বিঘা জমির ওপর গড়ে উঠেছে সাকিবের কাঁকড়া খামারটি। এর শ্রমিকদের থাকার জন্য ও কাঁকড়া প্রসেসিং করার ফ্রিজিং রুমও তৈরি হয়ে গেছে। সাকিবের এই কাঁকড়া প্রজেক্টে প্রায় ৩০ হাজার বক্স বসানো হচ্ছে। এ কাজটিও প্রায় শেষ পর্যায়ে।

জানা গেছে, শুধু এই কাঁকড়ার খামার নয়, পাশাপাশি সাতক্ষীরায় ৩০ বিঘা জমির ওপর একটি চিংড়ি ঘের গড়ে তুলছেন সাকিব আল হাসান।

সাকিব অ্যাগ্রো ফার্মের ব্যবস্থাপনা পরিচালক গাজী ইমদাদুল হক জানান, সাকিব আল হাসানের 'সাকিব অ্যাগ্রো ফার্ম লিমিটেড' প্রজেক্টটি চালু হলে প্রায় ১৫০ জন মানুষের কর্মসংস্থান হবে।

ট্যাগ: ক্রিকেট
নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে লাশ হয়ে ফিরলেন রিনা আক্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতেও নজর কাড়লেন হাসান মাহমুদ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা রকি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাকসুকে ‘অবৈধ’ আখ্যা, সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান ছাত্র …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রিপিট ক্যাডার বন্ধ, শিক্ষা ক্যাডারের শূন্য পদ যুক্তসহ তিন দ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9