লঘুপাপে গুরুদণ্ড পেয়েছে সাকিব: সাকলায়েন

০১ নভেম্বর ২০১৯, ০৪:২৩ PM
সাকলায়েন মুশতাক

সাকলায়েন মুশতাক © ফাইল ফটো

ফিক্সিং না করেও সাকিব আল হাসানের নিষিদ্ধ হওয়া নিয়ে ক্রিকেট বিশ্বে চলছে তোলপাড়। তার নিষেধাজ্ঞার পক্ষে-বিপক্ষে মত দিচ্ছেন ক্রিকেটের রথী-মহারথীরা। পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলায়েন মুশতাক সাকিবকে নিষিদ্ধ করার ঘোর বিরোধিতা করেছেন।

সাকলায়েন বলেন, এটি বিশ্ব ক্রিকেটে নজিরবীহিন ঘটনা। এ ধরনের কাণ্ড আগে ঘটেনি। সাকিব ম্যাচ পাতায়নি। এর সঙ্গে সে যুক্তও ছিল না। তাকে এভাবে নিষিদ্ধ করা আইসিসির উচিত হয়নি। বরং ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় ওকে অনুপ্রাণিত করতে পারত বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা।

তিনি বলেন, সাকিবের নিষেধাজ্ঞা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি বড় ধাক্কা। সমানভাবে তার ক্যারিয়ারেরও ব্যাপক ক্ষতি হবে। লঘুপাপে গুরুদণ্ড পেয়েছে সে। এক্ষেত্রে তাকে শাস্তি কম দিয়ে নতুন নিয়ম প্রণয়ন করতে পারত আইসিসি।

২০১৬ সালে বাংলাদেশের স্পিন কোচ ছিলেন সাকলায়েন। ফলে এদেশের ক্রিকেট সম্পর্কে ভালো করেই জানেন তিনি। টাইগার ক্রিকেট মূলত কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার ঘিরে আবর্তিত হয়। তন্মধ্যে সাকিব একজন। পাক ঘূর্ণি জাদুকরের মতে,তাকে হারিয়ে অপূরণীয় ক্ষতি হয়ে গেল লাল-সবুজ জার্সিধারী দলের।

ট্যাগ: ক্রিকেট
বলিভিয়াকে বিধ্বস্ত করে আর্জেন্টিনাকে কঠোর বার্তা দিল আলজের…
  • ১১ জুন ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথমবর্ষ পরীক্ষার সময়সূচি প্র…
  • ১১ জুন ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের বকেয়া পরিশোধে বরাদ্দ ৪৯০ কোটি টাকা
  • ১১ জুন ২০২৬
নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ
  • ১১ জুন ২০২৬
জামায়াত-এনসিপিকে এক হাত নিলেন মাহফুজ আলম
  • ১১ জুন ২০২৬
তিন দফায় কমে সোনার বাজারে বড় পতন, আজ ভরি কত?
  • ১১ জুন ২০২৬
×