ব্যাট-প্যাড ছেড়ে বোর্ডের দায়িত্বে মাসাকাদজা

৩১ অক্টোবর ২০১৯, ০৫:১০ PM

© ফেসবুক

মাঠ এবং মাঠের বাইরের ক্রিকেটকে ঢেলে সাজাতে চায় জিম্বাবুয়ে। তার অংশ হিসেবে দেশটির ক্রিকেট বোর্ডে নতুন একটি পদ সৃষ্টি করা হয়েছে। সে পদে নিজের ক্রিকেটের ব্যাট-প্যাড ছেড়ে সাবেক অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা দায়িত্ব আসলেন দেশটির প্রথম ‘ডিরেক্টর অব ক্রিকেট’ পদের।

গতকাল বুধবার (৩০ অক্টোবর) ৩৬ বছর বয়সী মাসাকাদজাকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে বোর্ড। আগামীকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

গেল মাসে বাংলাদেশের মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ১৯ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন মাসাকাদজা। এর কিছুদিনের মধ্যে জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ডে নতুন ভূমিকায় যুক্ত হচ্ছেন তিনি।

বোর্ডের ওপর সরকারের হস্তক্ষেপের কারণে গেল জুলাইতে জিম্বাবুয়ের সদস্য পদ স্থগিত হওয়ার ঘোষণা দিয়েছিল আইসিসি। চলতি মাসেই সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এখন জিম্বাবুয়ের লক্ষ্য তাদের ক্রিকেট প্রশাসনকে উন্নত করা এবং সকল পর্যায়ের ক্রিকেটকে আরও শক্তিশালী করা।

সব সংস্করণের ক্রিকেট মিলিয়ে ক্যারিয়ারে ৩১৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মাসাকাদজা। ৬৮ টেস্ট, ২০৯ ওয়ানডে ও ৬৬ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছেন তিনি।

নেত্রকোনায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের জার্সি কেনার হিড়িক
  • ১১ জুন ২০২৬
ফের মুস্তাফিজের আঘাত, ২৫ রানে ৪ উইকেট হারাল অস্ট্রেলিয়া
  • ১১ জুন ২০২৬
যমুনা ব্যাংক নিয়োগ দেবে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, আবে…
  • ১১ জুন ২০২৬
৮ জেলায় ২টার মধ্যে বজ্রপাতের সতর্কবার্তা
  • ১১ জুন ২০২৬
ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উ…
  • ১১ জুন ২০২৬
অবশেষে পরিচয় মিলল শূন্যরেখায় থাকা সেই বৃদ্ধের
  • ১১ জুন ২০২৬
×