সাকিবকে নিয়ে মৌসুমীর ভিডিও বার্তা

৩১ অক্টোবর ২০১৯, ০১:৪২ PM

আসসালামু আলাইকুম। আমি মৌসুমী। একটা পদ্মাসেতু তৈরি যতটা সম্ভব বা সহজ, একজন সাকিব আল হাসানকে তৈরি করা ততটা সম্ভব না। আমাদের মাঝে আমরা সেই সাকিব আল হাসানকে পেয়েছি। সাকিব আল হাসান আমাদের অহংকার, আমাদের দেশরত্ন।

আমাদের দেশের অহংকার, আমাদের দেশের সম্পদ। সেই সাকিব আল হাসান আমাদের ভালোবাসা থেকে দূরে সরে যাচ্ছে, ক্রিকেট থেকে দূরে সরে যাচ্ছে। আমি একজন ভক্ত হিসেবে সাকিবের এই কষ্টটা মেনে নিতে পারছি না বলেই প্রতিবাদ জানাচ্ছি। সাকিব আল হাসান ফিরে আসো আমাদের মাঝে। সাকিব, কেউ না থাকুক আমি তোমার সাথে আছি। আমি চাই তোমাকে নিয়ে আমাদের দেশ আরও অনেক দূর এগিয়ে যাবে। তুমি আমাদের প্রধানমন্ত্রীর অহংকার।

প্রধানমন্ত্রী তোমার সাথে রয়েছে। পুরো দেশবাসী তোমার সাথে রয়েছে। তার সবকিছু বিবেচনা করা হোক এবং আমাদের মাঝে আমাদের সাকিবকে ফেরত দেওয়া হোক। আমাদের ক্রিকেটকে যারা সমৃদ্ধশালী দেখতে চান, তারা সবাই সাকিব আল হাসানের পাশে থাকুন। এই ষড়যন্ত্রকে অবশ্যই মেনে নেবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

(ফেসবুকে চিত্রনায়িকা মৌসুমীর ভিডিও বার্তা থেকে সংগৃহীত)

যমুনা ব্যাংক নিয়োগ দেবে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, আবে…
  • ১১ জুন ২০২৬
৮ জেলায় ২টার মধ্যে বজ্রপাতের সতর্কবার্তা
  • ১১ জুন ২০২৬
ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উ…
  • ১১ জুন ২০২৬
অবশেষে পরিচয় মিলল শূন্যরেখায় থাকা সেই বৃদ্ধের
  • ১১ জুন ২০২৬
০ রানেই ৩ উইকেট উধাও অস্ট্রেলিয়ার
  • ১১ জুন ২০২৬
বাজেটের আগে মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক চলছে
  • ১১ জুন ২০২৬
×