অনূর্ধ্ব-১৭ স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন বগুড়া পুলিশ লাইনস স্কুল

৩১ অক্টোবর ২০১৯, ০৯:৪৭ AM

© সংগৃহীত

ক্লিয়ার মেন অনূর্ধ্ব- ১৭ স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া পুলিশ লাইনস স্কুল। বুধবার বনানী আর্মি স্টেডিয়ামে টাঙ্গাইলের সুতী ভিএম পাইলট স্কুলকে সাডেন ডেথে ৬-৫ গোলে হারিয়ে শেষ হাসি হেসেছে বগুড়ার স্কুলটি।

আক্রমণ আর পাল্টা আক্রমণে ঠাসা ম্যাচে ১১ মিনিটে প্রথমে এগিয়ে যায় বগুড়া। ডান প্রান্ত থেকে রাফিদ আল হাসানের ক্রসে মাথা ছুঁয়ে গোল করেন তাসরিফ ইসলাম। ২৫ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া নিচু ফ্রি কিকে স্কোর ১-১ করেন টাঙ্গাইলের মারুফ আহমেদ।

দ্বিতীয়ার্ধে অবশ্য দুই দলই গোলের সুযোগ পেয়েছে, কিন্তু জয় এনে দিতে পারেননি কেউ। এরপর শুরু হয় টাইব্রেকার ‘লটারি’। এতে বগুড়ার গোলরক্ষক ফারহান হয়ে ওঠেন পুরো ম্যাচের নায়ক। পুলিশ লাইনস স্কুলের নবম শ্রেণির ছাত্র দারুণ দক্ষতায় ঠেকিয়েছেন তিনটি শট, পেনাল্টিতে দিয়েছেন একটি গোল।

নির্ধারিত সময়ে ছিল ১-১ গোলে সমতা। তবে টাইব্রেকারে জমে ওঠে নাটকীয়তা। দুই দলই ৩-৩ গোলে সমতায়। এরপর সাডেন ডেথেও নিষ্পত্তি হচ্ছিল না খেলার! দর্শকেরা ততক্ষণে যুব ফুটবলের স্নায়ুক্ষয়ী লড়াই দেখতে দাঁড়িয়ে পড়েছেন গ্যালারিতে।

শেষ পর্যন্ত সাডেন ডেথে অষ্টম শটে টাঙ্গাইলের পাইলট হাইস্কুলের তানভির আহমেদের বল ঠেকিয়ে দেন বগুড়ার স্কুলের গোলরক্ষক ফারহান শাহরিয়ার। এতেই জয়ের উল্লাসে মেতে ওঠে বগুড়া পুলিশ লাইনস স্কুলের ফুটবলাররা।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল ট্রফির পাশাপাশি আড়াই লাখ টাকা প্রাইজমানি পেয়েছে। তবে মাঠে অখেলোয়াড়সুলভ আচরণের জন্য ৫০ হাজার টাকা কেটে রাখা হয়েছে। ১০ গোল করে গোল্ডেন বুট জিতেছেন টাঙ্গাইলের মারুফ আহমেদ। গোল্ডেন বল পেয়েছেন টাঙ্গাইলের মোহাম্মদ সাগর। আর গোল্ডেন গ্লাভস জিতেছেন বগুড়ার ফারহান।

সারা দেশের ২৭২টি স্কুল নিয়ে টুর্নামেন্টটি শুরু হয় ১৫ সেপ্টেম্বর। ৮ বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলগুলো নিয়ে ঢাকায় হয়েছে চূড়ান্ত পর্ব। এ টুর্নামেন্ট থেকে বাছাই করা ৩৬ জন ফুটবলার নিয়ে বিকেএসপিতে ক্যাম্প করবে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানটি। চূড়ান্তভাবে নির্বাচিত ৬ ফুটবলার যুক্তরাজ্যে যাবে ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবে।

একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলে সম্পত্তি বন্টন হবে কীভাবে?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাঙ্গন রাজনীতিমুক্ত করাসহ ১৫ অনুশাসন প্রধানমন্ত্রীর, আস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে লাশ হয়ে ফিরলেন রিনা আক্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতেও নজর কাড়লেন হাসান মাহমুদ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা রকি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9