দীপক আগারওয়ালের কী হবে?

৩০ অক্টোবর ২০১৯, ০৮:২১ PM
দীপক আগারওয়াল

দীপক আগারওয়াল © সংগৃহীত

ক্রিকেট নিয়ে অত্যধিক মাতামাতির কারণে ভারতে জুয়াড়িদের সংখ্যাও অনেক বেশি। তাদেরই একজন এই দীপক। দীপক আগারওয়াল সাকিবকে তিন তিনবার ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেন। আগারওয়ালের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হবে? আইসিসি কি কোনো ব্যবস্থা নিতে পারবে তার বিরুদ্ধে? এ প্রশ্ন এখন সবার মুখে মুখে।

ভারতীয় জুয়াড়ি দীপক আগারওয়ালের আসল নাম বিক্রম আগারওয়াল। ম্যাচ পাতানোর অভিযোগে এর আগে বেশ কয়েকবারই গ্রেফতার হয়েছিলেন তিনি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফিক্সিংয়ের অভিযোগে একাধিকবার কারাবরণ করেছেন আগারওয়াল। আইসিসির চিহ্নিত জুয়াড়িদের কালো তালিকায় উপরের দিকেই আছে এই ইন্ডিয়ান জুয়াড়ির নাম।

২০১৩ সালে ফিক্সিংয়ের দায়ে নাটকীয়ভাবে গ্রেফতার হয়েছিলেন বলিউড অভিনেতা বিন্দু সারা সিং ও তৎকালীন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি এন শ্রীনিবাসনের মেয়ে জামাতা গুরুনাথ মায়াপ্পান। বিন্দু ও গুরুনাথ তাদের স্বীকারোক্তিতে দীপক আগারওয়ালের নামটি উচ্চারণ করেছিলেন।

আইসিসি সাকিবের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও আগারওয়ালের বিরুদ্ধে আইন অনুযায়ী আইসিসির তেমন কিছু করার নেই। আইসিসির আইনে তারা শুধুমাত্র ক্রিকেটার ও বোর্ড সংশ্লিষ্টদের বিভিন্ন শাস্তি দিতে পারে। তবে তার ওপর নজরদারি করার এখতিয়ার রয়েছে তাদের। পুলিশকে তথ্য দিয়ে সহায়তাও করতে পারবে।

ট্যাগ: ক্রিকেট
শিক্ষায় ১ লাখ ৩৬ হাজার কোটি টাকার বাজেট, শিক্ষকদের বেতন-ভাত…
  • ১১ জুন ২০২৬
থেমে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, প্রাণ হারালেন ২ জন
  • ১১ জুন ২০২৬
ঋণের চাপে গৃহবধূর আত্মহত্যা
  • ১১ জুন ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের বকেয়া পরিশোধে বরাদ্দ ৪৯০ কোটি টাকা
  • ১১ জুন ২০২৬
বলিভিয়াকে বিধ্বস্ত করে আর্জেন্টিনাকে কঠোর বার্তা দিল আলজের…
  • ১১ জুন ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথমবর্ষ পরীক্ষার সময়সূচি প্র…
  • ১১ জুন ২০২৬
×