সাকিব আমার কাছে গর্বের নাম : শাকিব খান

৩০ অক্টোবর ২০১৯, ০৮:০১ PM
শাকিব খান ও সাকিব আল হাসান

শাকিব খান ও সাকিব আল হাসান © সংগৃহীত

এবার সাকিব আল হাসানকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন ঢালিউড কিং শাকিব খান। বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে সাকিব আল হাসানের সঙ্গে ছবি পোস্ট করে নায়ক শাকিব খান সাকিবের পাশে থাকার কথা বলেছেন।

শাকিব তার স্ট্যাটাসে লিখেছেন, বিশ্বসেরা ক্রিকেট তারকা সাকিব আল হাসান এক বছর খেলতে পারবে না, ভাবতেই যেন কেমন লাগছে। তবে মানসিকভাবে শক্তিশালী সাকিব প্র্যাকটিসের মধ্য দিয়ে নিজেকে আরও ভালোভাবে তৈরি করে মাঠে ফিরবেন, এটাই আশাবাদ।

তিনি আরও লিখেছেন, সাকিবের মতো বিশ্বমানের একজন খেলোয়াড় খেলা থেকে দূরে থাকবেন, এটা নি:সন্দেহে ভীষণ কষ্টের। বাংলাদেশের ক্রিকেটের অন্যতম আশার আলো সাকিবের এই কষ্টের সময়ে আমাদের উচিত আরও বেশি ভালেবাসা দেখানো। সবার ভালেবাসায় বিশ্ব ক্রিকেটের বিস্ময় সাকিব ফিরবেন স্বমহিমায়। সাকিব আল হাসান আমার কাছে এক গর্বের নাম। সে যেমন ভালো খেলোয়াড়, তেমনি পরিশ্রমী- ক্রিকেটে তার অর্জনে প্রতিনিয়ত আমরা গর্বিত।

 

ট্যাগ: ক্রিকেট
রোড টু ফাইনাল: বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ কা…
  • ১১ জুন ২০২৬
বাড়ির দেয়াল আর্জেন্টিনার পতাকার রঙে রাঙালেন আর্জেন্টাইন ভক্ত
  • ১১ জুন ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন ২১ জুন পর্যন্ত
  • ১১ জুন ২০২৬
শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার
  • ১১ জুন ২০২৬
নেত্রকোনায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের জার্সি কেনার হিড়িক
  • ১১ জুন ২০২৬
ফের মুস্তাফিজের আঘাত, ২৫ রানে ৪ উইকেট হারাল অস্ট্রেলিয়া
  • ১১ জুন ২০২৬
×