সাকিব ছাড়াও বাংলাদেশ ভালো দল: সৌরভ

৩০ অক্টোবর ২০১৯, ০৫:৫৬ PM
সৌরভ গাঙ্গুলি

সৌরভ গাঙ্গুলি © ফাইল ফটো

সাকিব ছাড়াও বাংলাদেশ ভাল দল বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। তিনি বলেন, ‘আমার মনে হয় না, সাকিবের না থাকায় বাংলাদেশের বিশেষ সমস্যা হবে। সাকিব ছাড়াও ওদের দলে অনেক ভালো ভালো খেলোয়াড় আছে। ওরা ঠিকই মানিয়ে নিতে পারবে।’

দিবা-রাত্রির টেস্ট খেলতে রাজি হওয়ায় বিসিবিকে ধন্যবাদ দিয়ে সৌরভ বলেন, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কৃতজ্ঞতা জানাচ্ছি। অল্প দিনের মধ্যে তারা দিবা-রাত্রীর টেস্ট খেলার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। এটা সত্যিই অসাধারণ হবে। আমি মনে করি, টেস্টকে এগিয়ে নিতে এর বিকল্প নেই।'

দিবা-রাত্রির টেস্ট আয়োজন নিয়ে সৌরভ বলেন, 'অনেক বছর ক্রিকেট খেলেছি আমি। ক্রিকেটের জন্য কোনটা ভালো সেটা আমি বুঝি। আমার কাজই ক্রিকেটের জন্য ভালোটা করা। সেজন্যই আমি এই পদে বসেছি। আশা করছি, এই সিদ্ধান্ত টেস্ট ক্রিকেটে আবার দর্শক ফিরিয়ে আনবে। টেস্ট ক্রিকেটকে এক ধাপ এগিয়ে দেওয়ার এটাই সুযোগ। এজন্য আমি কোহলিকেও ধন্যবাদ জানায়।'

দিবা-রাত্রীর কলকাতা টেস্ট আয়োজনের সিদ্ধান্তে সৌরভ অবশ্য নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। নভেম্বরের শেষ দিকে মাঠে গড়াবে ওই টেস্ট। শিশির তাই বড় প্রভাব রাখতে পারে কলকাতা টেস্টে। তবে সৌরভ তারও সমাধান ঠিক করে রেখেছেন, আশা করছেন শিশির কোন সমস্যায় ফেলবে না ঐতিহাসিক ওই টেস্টে, 'আমি নিশ্চিত, শিশির সমস্যা সৃষ্টি করবে না। আমরা অবশ্যই শিশির থামানোর একটা উপায় বের করে ফেলব। ইডেনে এর আগে দিবা-রাত্রীর টেস্ট না হলেও নভেম্বরে দিবা-রাত্রীর ওয়ানডে হয়েছে। শিশির নিয়ন্ত্রণে রাখতে আমরা স্প্রে ব্যবহার করবো।'

ট্যাগ: ক্রিকেট
রোড টু ফাইনাল: বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ কা…
  • ১১ জুন ২০২৬
বাড়ির দেয়াল আর্জেন্টিনার পতাকার রঙে রাঙালেন আর্জেন্টাইন ভক্ত
  • ১১ জুন ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন ২১ জুন পর্যন্ত
  • ১১ জুন ২০২৬
শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার
  • ১১ জুন ২০২৬
নেত্রকোনায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের জার্সি কেনার হিড়িক
  • ১১ জুন ২০২৬
ফের মুস্তাফিজের আঘাত, ২৫ রানে ৪ উইকেট হারাল অস্ট্রেলিয়া
  • ১১ জুন ২০২৬
×