১২ মাস তোমাকে পাব না, এটা ভাবাও কঠিন: তামিম

৩০ অক্টোবর ২০১৯, ০৪:২৬ PM

‘১২ মাস তোমাকে আমাদের দলে পাব না। এটা ভাবাও কঠিন। তবে আশা করি, তুমি শক্তভাবে ফিরবে। আগামী বছর এ দিনে আমাদের সঙ্গে ট্রেনিংয়ে থাকবে। আমরা আবার একসঙ্গে খেলব।’— কথাগুলো বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে উদ্দেশ্য করে লিখেছেন সতীর্থ তামিম ইকবাল।

সাকিবের শাস্তির খবর মঙ্গলবারই পান তামিম। খুব কাছের বন্ধু বলে তৎক্ষণাৎ কিছু বলার ভাষা হারিয়ে ফেলেন তিনি। অবশেষে বুধবার আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন ড্যাশিং ওপেনার। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সতীর্থকে সান্তনা দেন তিনি।

ক্রিকেট মাঠে একে অপরের ভালো সতীর্থ সাকিব আল হাসান ও তামিম ইকবাল। মাঠের বাইরে ব্যক্তিগত জীবনে ঘনিষ্ঠ বন্ধু তারা। স্বাভাবিকভাবেই একের দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা অন্যের হৃদয় ছুঁয়ে যায়। স্বাভাবিকভাবেই সাকিবের আকস্মিক নিষেধাজ্ঞায় ব্যথিত তামিম।

ম্যাচ ফিক্সিংয়ের তথ্য গোপন করায় সাকিবকে দুই বছর সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ করেছে আইসিসি। এর মধ্যে এক বছর নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে। এ সময়ে ফের কোনো অপরাধ করলে শাস্তি বাড়বে।

ইতোমধ্যে সাকিবকে অনেকে সান্তনা ও পাশের থাকার কথা জানিয়েছে। সাকিব আল হাসানকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি লিখেছেন, ‘দীর্ঘ ১৩ বছরের সহযোদ্ধার আজকের ঘটনায় নিশ্চিতভাবেই কিছু বিনিদ্র রাত কাটবে আমার। তবে কিছুদিন পর এটা ভেবেও শান্তিতে ঘুমাতে পারব যে, তার নেতৃত্বেই ২০২৩ সালে আমরা বিশ্বকাপের ফাইনালে খেলব। কারণ নামটি তো সাকিব আল হাসান...!!!’

এর আগে সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির বিষয়টি নিয়ে শক্ত মানসিকতার পরিচয় দিয়েছেন। জানিয়েছেন, জীবনে কঠিন সময় আসবেই, আর এগুলোকে শক্তভাবে মোকাবিলা করতে পারাটাই কিংবদন্তিদের উদাহরণ। এসব বিষয় লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইলে স্ট্যাটাস দিয়েছেন শিশির। যেখানে তিনি লিখেছেন, ‘কিংবদন্তিরা কখনোই রাতারাতি কিংবদন্তি হয়ে যান না। তাদের অনেক কিছুর মধ্য দিয়েই যেতে হয়। কঠিন সময় আসবেই এবং তারা জানে কীভাবে শক্ত থেকে এসবের মোকাবেলা করতে হয়। আমরা জানি সাকিব আল হাসান কতটা শক্ত মনের মানুষ।’

‘এটা (আইসিসির নিষেধাজ্ঞা) বলা যায় নতুন শুরুর সূচনা। সে নিশ্চিতভাবেই আগের চেয়ে আরও শক্তভাবে ফিরে আসবে। ইনজুরির কারণে এর আগেও অনেকবার ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছে। আমরা সবাই দেখেছি বিশ্বকাপে সে কী দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে। এটা শুধুমাত্র সময়ের ব্যাপার। আপনাদের সবার সমর্থন ও ভালোবাসায় আমরা আপ্লুত। সকলের এই ঐক্যটা জাতি হিসেবে খুব দরকার আমাদের।’

একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলে সম্পত্তি বন্টন হবে কীভাবে?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাঙ্গন রাজনীতিমুক্ত করাসহ ১৫ অনুশাসন প্রধানমন্ত্রীর, আস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে লাশ হয়ে ফিরলেন রিনা আক্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতেও নজর কাড়লেন হাসান মাহমুদ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা রকি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9