সাকিবকে আইনগত সহায়তা দিতে প্রস্তুত ব্যারিস্টার মোস্তাফিজ

২৯ অক্টোবর ২০১৯, ০৮:৪৬ PM

এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য সব রকমের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে। আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটের (আকসু) কাছে দায় স্বীকার করে সাকিব এই সাজা মেনেও নিয়েছেন।

সাকিব আল হাসানকে আইনগত সহায়তা দিতে প্রস্তুত আছেন ক্রিকেট আইন বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। তিনি আজ মঙ্গলবার গণমাধ্যমকে বলেন, আমি একজন পেশাদার আইনজীবী। মানুষকে আইনগত সহায়তা দেওয়াই আমার কাজ।

তিনি বলেন, আমি সাকিব আল হাসানের আইনজীবী নই। তারপরও তিনি যদি আইনগত সহায়তা চান এবং তাকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে যদি স্বার্থ সংশ্লিষ্ট কোনো প্রতিবন্ধকতা না থাকে তবে তাকে সহযোগিতা করতে প্রস্তুত আছি।

তিনি বলেন, আজই মঙ্গলবার বাংলাদেশের একটি জাতীয় দৈনিক পত্রিকা পড়ে জানতে পেরেছি যে, সাকিব আল হাসানের সঙ্গে আন্তর্জাতিক এক জুয়াড়ির কথোপকথন হয়েছে, যা আইসিসির হাতে এসেছে। যতটুকু জানতে পেরেছি যে, সাকিব আল হাসান সরাসরি জড়িত ছিলেন না। তবে তিনি বিষয়টি আইসিসিকে জানাননি। এটাই তার অপরাধ। একারণে তার বিরুদ্ধে আইসিসি ব্যবস্থা নিয়েছে বলে আজ বিকেলে আমার একজন বন্ধুর মাধ্যমে জানতে পেরেছি।

তিনি বলেন, আমি বলবো, আইসিসি আইনে যদি এই সাজার বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকে, তবে তার বিরুদ্ধে সাকিব আল হাসানের আপিল করা উচিত।

তিনি বলেন, সাকিব আল হাসানের বিষয়টি নিয়ে স্যোশাল মিডিয়ায় লেখালেখি হচ্ছে। এর পেছনে অনেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্পৃক্ততা রয়েছে বলে প্রচার করছেন। তাদের এই বক্তব্য দায়িত্ব জ্ঞানহীন বলে মনে করি। আমি মনে করি, সাকিবের যে সাজা হয়েছে সেটা আইসিসি করেছে। এরসঙ্গে বিসিবির কোনো সম্পৃক্ততা নেই।

উল্লেখ্য, কয়েকদিন আগে ক্রিকেটারদের আন্দোলন নিয়ে তাদের পক্ষে আইনজীবী হিসেবে সংবাদ সম্মেলন করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান।

একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলে সম্পত্তি বন্টন হবে কীভাবে?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাঙ্গন রাজনীতিমুক্ত করাসহ ১৫ অনুশাসন প্রধানমন্ত্রীর, আস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে লাশ হয়ে ফিরলেন রিনা আক্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতেও নজর কাড়লেন হাসান মাহমুদ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা রকি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9