প্রথমবারের মতো গোলাপি বলে টেস্ট খেলছে ভারত-বাংলাদেশ

২৯ অক্টোবর ২০১৯, ০৬:২২ PM

প্রথমবারের মতো গোলাপি বলে দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ ও ভারতের টেস্ট ইতিহাসে কলকাতায় প্রথমবারের মতো গোলাপী বলে দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলতে সম্মতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ভারতের প্রস্তাবের প্রেক্ষিতে দলের খেলোয়াড়, কোচ- সবার সঙ্গে কথা বলে এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। দলের কোচ রাসেল ডমিঙ্গো গোলাপি বলের টেস্ট ম্যাচ খেলা নিয়ে ভীষণ রোমাঞ্চিত। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিসিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভারতের প্রস্তাবিত দিন-রাতের টেস্ট ম্যাচ খেলার ব্যাপারে বোর্ডের সম্মত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর ফলে ভারত ও বাংলাদেশ উভয় দেশই প্রথমবারের মতো ফ্লাডলাইটের আলোয় টেস্ট খেলার অভিজ্ঞতা অর্জন করবে।

আইসিসির এন্টি করাপশন ইউনিটের সাকিব আল হাসানের  বিপক্ষে তদন্ত নিয়ে দিনভরই উত্তাপ ছিল বিসিবিতে। এই উত্তাপের মাঝেই ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে নিয়ে আসেন গণমাধ্যমের সামনে। ভারত সফরের দল নিয়ে ধোঁয়াশার মধ্যে কোচ জানান তারা রাজী ভারতের প্রস্তাবে, খেলতে যাচ্ছেন গোলাপী বলের টেস্ট, 'এটা আমাদের জন্য বিশাল সুযোগ। দুই দলের কেউই দিন রাতের টেস্ট খেলেনি। সেদিক থেকে প্রস্তুতি সবারই সমান সমান। আমরা ভীষণ রোমাঞ্চিত গোলাপী বলে খেলতে।'

ঘরোয়া ক্রিকেটে কখনই গোলাপী বলে খেলার অভিজ্ঞতা নেই বাংলাদেশের। ভারতও কখনো খেলেনি গোলাপী বলে। মাহেন্দ্র সিং ধোনী অধিনায়ক থাকার সময় বরাবরই গোলাপি বলে খেলার প্রস্তাব বিনাবাক্যে ফিরিয়ে দিতেন। এবার সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান হওয়ার পর অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে প্রথম আলোচনাতেই আসে গোলাপী বল প্রসঙ্গ। বাংলাদেশকেও দেওয়া হয় খেলার প্রস্তাব। 

সব খেলোয়াড়ের সঙ্গে কথা বলেই তাতে রাজী হওয়ার খবর দিলেন ডমিঙ্গো, 'সবার সঙ্গেই আলাপ হয়েছে। তারা রাজী। আমার মনে হয় এটা চ্যালেঞ্জিং কিন্তু একইসঙ্গে রোমাঞ্চকরও।'

এর আগে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে দিবা-রাত্রির টেস্ট খেলার জন্য প্রস্তাব পাঠিয়েছিল। দিবা-রাত্রির টেস্ট খেলার এ ধারণাটি মূলত বিসিসিআইয়ের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলীর। তিনি ভারতের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনায় বসেছেন।

ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) দায়িত্ব নেওয়ার পর ঘরোয়া ক্রিকেটে গোলাপি বল চালু করলেও জাতীয় দলে নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চান না। গত সপ্তাহে তিনি ভারতীয় সাংবাদিকদের বলেছিলেন, ‘দেখা যাক কী ঘটে। টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলার আগে বিসিসিআই সদস্যদের অনুমোদন দরকার। সব সময় বিশ্বাস করেছি এটাই টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ।’

চার বছর আগে টেস্ট ক্রিকেটে দিবা-রাত্রির ম্যাচ চালু হলেও তা খেলা হয়ে উঠেনি বাংলাদেশ ও ভারতের। দু’দলের সামনে এর আগে দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলার প্রস্তাব এলেও রাজি হয়নি তারা।

গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের টেস্ট সিরিজে এক ম্যাচ দিবা-রাত্রির আয়োজন করতে চেয়েছিলেন বিসিসিআইয়ের তৎকালীন ভারপ্রাপ্ত সচিব অমিতাভ চৌধুরী। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরস (সিওএ) জানিয়ে দেন, খেলোয়াড়েরা দিবা-রাত্রির টেস্ট খেলতে অনাগ্রহী।

বাংলাদেশের সামনেও এসেছিল একই সুযোগ। চলতি বছর নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠেয় দুই টেস্টে ম্যাচের একটি দিবা-রাত্রির আয়োজন করতে চেয়েছিল নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল বাংলাদেশ।

আগামী নভেম্বরের শুরুতে ভারতের মাটিতে গড়াবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। ১৪ নভেম্বর ইন্দোরে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২২ নভেম্বর কলকাতায় দ্বিতীয় টেস্ট শুরু হবে।

একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলে সম্পত্তি বন্টন হবে কীভাবে?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাঙ্গন রাজনীতিমুক্ত করাসহ ১৫ অনুশাসন প্রধানমন্ত্রীর, আস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে লাশ হয়ে ফিরলেন রিনা আক্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতেও নজর কাড়লেন হাসান মাহমুদ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা রকি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9