বাংলাদেশ–ভারত টি–টোয়েন্টি সিরিজে হামলার হুমকি

২৯ অক্টোবর ২০১৯, ০৩:৩৬ PM

বাংলাদেশ-ভারত প্রথম টি-২০ ম্যাচে জঙ্গি হামলার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে ভারতের সন্ত্রাস-তদন্ত সংস্থা, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিতে (এনআইএ)। এরপরই দিল্লি পুলিশকে বাংলাদেশ-ভারত সিরিজে বাড়তি নিরাপত্তা জোরদার করতে বলা হয়েছে।

সন্ত্রাসীগোষ্ঠী অল ইন্ডিয়া লস্কর-ই-তৈয়বার পাঠানো একটি চিঠিতে এমন হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতের পুলিশ।

ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) ক্রিকেটারদের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে দিল্লি পুলিশকে। বিরাট কোহলিদের ওপর হামলার হুমকি দিয়ে একটি চিঠি পেয়েছে এনআইএ। এরপরই জাতীয় দলের নিরাপত্তা জোরদারের নির্দেশ পেয়েছে দিল্লি পুলিশ।

৩ নভেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (সাবেক ফিরোজ শাহ কোটলা) টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। দিল্লি পুলিশের সূত্র দিয়ে ‘হিন্দুস্তান টাইমস’ জানিয়েছে, চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির ওপর হামলার হুমকি দেওয়া হয়েছে। কেরালাভিত্তিক সংগঠন ‘অল ইন্ডিয়া লস্কর’ কোহলি এবং যেসব রাজনীতিবিদ ম্যাচ দেখতে যাবেন তাঁদের ওপর হামলার টার্গেট করা হয়েছে বলে জানানো হয় সে চিঠিতে। দিল্লি পুলিশ আরও জানিয়েছে এ চিঠি ভুয়াও হতে পারে। কিন্তু তারা কোনো ঝুঁকি নেবেন না। ম্যাচের ভেন্যু এবং খেলোয়াড়দের নিরাপত্তা জোরদার করবে দিল্লি পুলিশ। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই কোহলি। বিশ্রাম নিয়েছেন তিনি। ভারতের নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।

চিঠিটি পাওয়ার পর তা ভারতীয় ক্রিকেট বোর্ডেও পাঠিয়েছে এনআইএ। এর আগে ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফরেও এমন হুমকি এসেছিল। তবে সেটির সত্যতা মেলেনি। হুমকিদাতাও গ্রেপ্তার হয়েছিলেন। রাজকোট ও নাগপুরে পরের দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৪ নভেম্বর ইন্দোরে শুরু হবে প্রথম টেস্ট।

টেরিটরি অফিসার নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন ২১ জুন পর্যন্ত
  • ১১ জুন ২০২৬
শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার
  • ১১ জুন ২০২৬
নেত্রকোনায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের জার্সি কেনার হিড়িক
  • ১১ জুন ২০২৬
ফের মুস্তাফিজের আঘাত, ২৫ রানে ৪ উইকেট হারাল অস্ট্রেলিয়া
  • ১১ জুন ২০২৬
যমুনা ব্যাংক নিয়োগ দেবে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, আবে…
  • ১১ জুন ২০২৬
৮ জেলায় ২টার মধ্যে বজ্রপাতের সতর্কবার্তা
  • ১১ জুন ২০২৬
×