এফডিসিতে উৎসবের পরিবর্তে গুমট অবস্থা: শাকিব খান

২৫ অক্টোবর ২০১৯, ০৪:২৫ PM

© ফাইল ফটো

এফডিসিতে ঢোকার ক্ষেত্রে সীমাবদ্ধতা আরোপের কারণে ক্ষিপ্ত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ করে এসময় তিনি বলেন, এফডিসিতে আজ নির্বাচনী উৎসবের পরিবর্তে গুমোট অবস্থা বিরাজ করছে।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে এফডিসিতে উপস্থিত হয়ে তিনি এমন কথা বলেন।

শাকিব খান বলেন, নির্বাচনের নামে একটি প্যানেল এফডিসিকে জিম্মি করে রেখেছে। শুধুমাত্র ভোটার বাদে অন্য কাউকে এফডিসিতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অনেক সিনিয়র চলচ্চিত্র ব্যক্তিত্বকে এফসিডি গেটে হয়রানি করা হচ্ছে। এর পেছনে একটি অসৎ উদ্দেশ্য রয়েছে। যার কারণে আমি পরিচালক সমিতির প্রতিবাদ বিক্ষোভকে সমর্থন জানাচ্ছি।

এ সময় নির্বাচন পরিচালনা কমিটির প্রতি ক্ষোভ জানিয়ে শাকিব বলেন, এফডিসি কারও ব্যক্তিগত সম্পদ নয়। জাতীয় নির্বাচনেও এই ধরনের পরিবেশ সৃষ্টি হয়নি। এফডিসিতে প্রবেশের নামে এই ধরনের হয়রানি ও হেনস্তা আমার কাম্য নয়। অতীতে এই ধরনের পরিস্থিতি কখনো তৈরি হয়নি। তিনি বলেন, এফডিসিতে আজ নির্বাচনী উৎসবের পরিবর্তে গুমোট অবস্থা বিরাজ করছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।

এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী নির্বাচন কমিশনার পীরজাদা হারুন বলেছেন, অত্যন্ত সুষ্ঠু সুন্দর পরিবেশে চলচ্চিত্র শিল্পী সমিতির ভোট গ্রহণ চলছে। সবার নিরাপত্তার স্বার্থে যা করণীয় তা আমরা করেছি। ভোটাররা যাতে নির্বিঘ্নভাবে ভোট দিতে পারেন সেজন্য সবার সহযোগিতা নেওয়া হয়েছে। আজ ভোটের দিন সবাইকে এফডিসিতে অবাধে প্রবেশ করতে দেওয়া হলে ভোট গ্রহণে বাধা সৃষ্টি হতে পারত। তাই যে কোনও ধরনের অঘটন এড়াতে কমিশন এ ব্যবস্থা গ্রহণ করেছে।

প্রসঙ্গত, চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে ভোট দিতে বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে সিনিয়র-জুনিয়র শিল্পীরা এফডিসিতে ভিড় করছেন। প্রার্থীরাও সদস্যদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি ভোট চাচ্ছেন। সকাল ৯ টায় থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৫ টা পর্যন্ত। এবারের নির্বাচনে একটি প্যানেলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে লড়ছেন খলনায়ক মিশা সওদাগর ও জায়েদ খান। অন্য প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন চিত্রনায়িকা মৌসুমী ও ইলিয়াস কোবরা।

যুক্তরাজ্যের বিসিআইয়ের সদস্য পদ পেল বাংলাদেশ ব্যাংক
  • ০৮ এপ্রিল ২০২৬
ছাত্রীদের ফুটবল খেলার ভিডিও ধারণ নিয়ে বিএনপি নেতার ছেলের তু…
  • ০৮ এপ্রিল ২০২৬
কোনদিন অনলাইন ক্লাস, কোনদিন অফলাইন—পরিকল্পনা জানালেন শিক্ষা…
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতার ১৮১ কোটি টাকা ছাড়, পাবেন যেদিন
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি নির্বাচন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনকে জবাব দ…
  • ০৮ এপ্রিল ২০২৬
পরীক্ষায় নকলের দায়ে নোবিপ্রবির ৩ শিক্ষার্থী বহিষ্কার
  • ০৮ এপ্রিল ২০২৬
close