শ্রীলংকার জয়ে বাংলাদেশের সেমির স্বপ্ন ভাঙলো কী?

২২ জুন ২০১৯, ১০:২৫ AM

লিডসের হেডিংলিতে কাল অপ্রত্যাশিতভাবে টপ ফেবারিট ইংল্যান্ডকে হারিয়ে পয়েন্ট টেবিল জমিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। সেরা চারে নিজেদের স্থান নিশ্চিত করার জন্য এখন শেষের ম্যাচগুলোতে কোমর বেধেই মাঠে নামবে টপ ফেবারিটরা। শ্রীলঙ্কার জয়ে বাংলাদেশের সেমির স্রপ্ন ভাঙলো কী?

ছয় ম্যাচ থেকে পাঁচ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছিল বাংলাদেশ। কিন্তু লাসিথ মালিঙ্গার গতিতে ইংল্যান্ডকে বধ করে সেমিফাইনালে যাওয়ার সমীকরণে ভূমিকম্প আনল ম্যাথিউসরা। এ জয়ে বাংলাদেশকে এক ধাপ নিচে নামিয়ে দিল রাবণের লংকাপুরী।

যে কারণে অনেকটাই হতাশা নেমে এসেছে বেশ কিছু বাংলাদেশি সমর্থকদের মাঝে। পয়েন্ট টেবিলে হিসেব মিলাতে ক্যালকুলেটর নিয়ে বসেছেন কেউ কেউ।

এমন পরিস্থিতিতে বাংলাদেশি সমর্থকদের আশ্বস্ত করার যে সমীকরণটি উঠে এসেছে, পয়েন্ট টেবিলে এক ধাপ নিচে নেমে গেলেও শেষ চারে ঠাঁই নিতে এখনও আশার আলো জ্বলছে মাশরাফিদের কপালে।

কারণ গতকাল শ্রীলংকার কাছে হেরে ৮ পয়েন্টেই থাকতে হচ্ছে ইংল্যান্ডকে। ১০ আর হয়নি তাদের। আর শ্রীলংকা ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ-ভারতের মাঝে অবস্থান নিয়েছে।

বিশ্বকাপের মাঝপথে এসে ঘুরে দাঁড়ানো শ্রীলংকার সামনে এখন দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং ভারত। বিশ্লেষকদের মতে, ভারতের বিপক্ষে সুবিধা করে উঠতে পারবে না শ্রীলংকা। তবে এ বিশ্বকাপে একেবারেই ফর্মহীন দ. আফ্রিকার বিপক্ষে জয় পেতে পারে তারা। ইন্ডিজকে ধরাশায়ী করতে পারলেও লংকানদের পয়েন্ট গিয়ে দাঁড়াবে ১০-এ। আর তিন ম্যাচের কোনোটাতেই না জিতলে ৬ পয়েন্টেই থেকে যাচ্ছে তারা।

এদিকে ইংল্যান্ডের সামনের ৩ ম্যাচে প্রতিপক্ষ সবই বিশ্বকাপ দাবিদার - অস্ট্রেলিয়া, ভারত এবং নিউজিল্যান্ড। তিন ম্যাচেই হারের দারুণ সম্ভাবনা রয়েছে ইংলিশদের। তেমনটা হলে সেমিফাইনালের ছায়টুকুও দেখবে না স্বাগতিকরা।

এদিকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল তুলনামূলক নির্ভার। ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থান দখল করা নিউজিল্যান্ডের সামনে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া।অস্ট্রেলিয়াকে ছেড়ে দিলেও পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজকে হারানোর সক্ষমতা কিউইদের বেশ আছে।

এদিকে সবার চাইতে কম ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে প্রহর গুনছে ভারত। চারটি ম্যাচ রয়েছে তাদের হাতে। সেখান থেকে দুটোতে জিতলেই পয়েন্ট ১১ হয়ে যাচ্ছে কোহলিদের।

সে হিসাবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ভারতে জন্য সেমিফাইনালের পথ অন্যসব দল থেকে মসৃণই বটে। এখন প্রশ্ন হচ্ছে - চতুর্থ দল হিসাবে কে ভাঙবে সেমির দুয়ার?

গতকাল শ্রীলংকার কাছে ইংল্যান্ড হেরে নিজেদের সেই পথ কঠিনই করে ফেলল। আর আশা জাগলো বাংলাদেশের। তাই বাংলাদেশকে এখন তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ড ও শ্রীলংকার হারের দিকেই। আর নিজেদের জিততে হবে কমপক্ষে দুটো ম্যাচ।

পাকিস্তান ও আফগানিস্তানের বিপক্ষে জয় প্রত্যাশা করছে বাংলদেশ। প্রত্যাশা পূরণ হলে টাইগারদের পয়েন্ট হবে ৯। যদিও ভারতের বিপক্ষেও জয়ের প্রত্যাশা মাশরাফি বাহিনীর। তবে সেটা যে কন্টকাকীর্ণ পথ সে কথা সবারই জানা। ইংল্যান্ড ও শ্রীলংকা তাদের পরবর্তী ম্যাচগুলো হারলে পয়েন্টে টেবিলে বাংলদেশের নিচেই অবস্থান করবে।

ইতিমধ্যে সেমির দুয়ার বন্ধ হয়েছে আফগানিস্তানের। আর মাত্র ৩ পয়েন্ট নিয়ে দ. আফ্রিকা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের জন্য সেমিফাইনালের আলো অনেকটাই নিভুনিভু করছে।

সেক্ষেত্রে এসব সমীকরণ বিচারে চতুর্থ দল হিসাবে সেমিফাইনালের দুয়ার খুলবে বাংলাদেশেরই।

শিক্ষক মূল্যায়নের জন্য একটি সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক ব্যবস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণসহ সব ধরনের অপকর্ম মুছে দিতে কাজ করবে মহিলা দল: রিজভী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে ৫ মৌলিক সংস্কার প্রয়োজন, বললেন ববি হাজ্জ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কার ডিপ্লোম্যাসি: চতুর্থবারের মতো একই গাড়িতে পুতিন-মোদি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মানুষ মনে করছে, সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ হয়েছে, দ্রব…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9