এসএসসি পরীক্ষায় নকল করার দায়ে ৪ শিক্ষার্থী বহিষ্কার 

২৯ এপ্রিল ২০২৫, ০১:৩৩ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৩২ PM
এসএসসি পরীক্ষা

এসএসসি পরীক্ষা © সংগৃহীত

ময়মনসিংহে চলমান এসএসসি পরীক্ষায় নকল করার দায়ে ৪ শিক্ষার্থী বহিষ্কার হয়েছে। এ সময় দায়িত্ব অবহেলার দায়ে ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কক্ষের দায়িত্বরত ৩ শিক্ষককে। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলার এসএসসি ভোকেশনাল পরীক্ষা কেন্দ্র মাইজবাড়ী খালেক উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।  

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, ড. হাবিবুর রহমান আইটি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জাকির হোসেন ও জুনায়েদ ইসলাম মিনহাজ, ঘাগড়া কারিগরি স্কুলের মামুন মিয়া এবং মাইজবাড়ী উচ্চ বিদ্যালয়ের জারিফ আল জাবিত।

তবে তাৎক্ষণিকভাবে দায়িত্ব অবহেলার দায়ে ডিউটি থেকে অব্যাহতি দেওয়া শিক্ষকদের নাম-পরিচয় জানা যায়নি।  

এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে ওই পরীক্ষা কেন্দ্রটি পরিদর্শনে যান ভিজিল্যান্স টিম। এ সময় ৪ শিক্ষার্থীকে নকল করার দায়ে বহিষ্কার এবং দায়িত্ব অবহেলার দায়ে সংশ্লিষ্ট কক্ষের দায়িত্বরত ৩ শিক্ষককে ডিউটি থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেওয়া হয় বলে জানান ইউএনও।

তিনি গণমাধ্যমকে বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরীক্ষা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। এ লক্ষ্যে প্রতিটি পরীক্ষা কেন্দ্র মনিটরিং করা হচ্ছে। পরীক্ষা চলাকালীন নিয়মিত উপজেলা ভিজিল্যান্স টিমের এই অভিযান চলমান থাকবে।  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু, জেনে নিন নিয়ম
  • ২২ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষা শুরু কাল
  • ২২ নভেম্বর ২০২৬
শীতের সকালে বাড়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি, ঘুম থেকে উঠেই যেসব …
  • ২২ নভেম্বর ২০২৬
নির্মাণ শ্রমিক ভিসায় গিয়ে রেস্তোরাঁয় চাকরি, মালয়েশিয়ায় আটক …
  • ২২ নভেম্বর ২০২৬
পিছিয়ে পড়েও রিয়ালের কামব্যাক, বার্সার ঘাড়ে নিঃশ্বাস
  • ২২ নভেম্বর ২০২৬
২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাক…
  • ২২ নভেম্বর ২০২৬