এসএসসি পরীক্ষায় নকল করার দায়ে ৪ শিক্ষার্থী বহিষ্কার 

২৯ এপ্রিল ২০২৫, ০১:৩৩ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৩২ PM
এসএসসি পরীক্ষা

এসএসসি পরীক্ষা © সংগৃহীত

ময়মনসিংহে চলমান এসএসসি পরীক্ষায় নকল করার দায়ে ৪ শিক্ষার্থী বহিষ্কার হয়েছে। এ সময় দায়িত্ব অবহেলার দায়ে ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কক্ষের দায়িত্বরত ৩ শিক্ষককে। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলার এসএসসি ভোকেশনাল পরীক্ষা কেন্দ্র মাইজবাড়ী খালেক উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।  

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, ড. হাবিবুর রহমান আইটি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জাকির হোসেন ও জুনায়েদ ইসলাম মিনহাজ, ঘাগড়া কারিগরি স্কুলের মামুন মিয়া এবং মাইজবাড়ী উচ্চ বিদ্যালয়ের জারিফ আল জাবিত।

তবে তাৎক্ষণিকভাবে দায়িত্ব অবহেলার দায়ে ডিউটি থেকে অব্যাহতি দেওয়া শিক্ষকদের নাম-পরিচয় জানা যায়নি।  

এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে ওই পরীক্ষা কেন্দ্রটি পরিদর্শনে যান ভিজিল্যান্স টিম। এ সময় ৪ শিক্ষার্থীকে নকল করার দায়ে বহিষ্কার এবং দায়িত্ব অবহেলার দায়ে সংশ্লিষ্ট কক্ষের দায়িত্বরত ৩ শিক্ষককে ডিউটি থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেওয়া হয় বলে জানান ইউএনও।

তিনি গণমাধ্যমকে বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরীক্ষা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। এ লক্ষ্যে প্রতিটি পরীক্ষা কেন্দ্র মনিটরিং করা হচ্ছে। পরীক্ষা চলাকালীন নিয়মিত উপজেলা ভিজিল্যান্স টিমের এই অভিযান চলমান থাকবে।  

আটকের পর ‍দিল্লী পুলিশের উদ্দেশ্যে যা বলেছিলেন ধ্রুব রাঠির …
  • ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফ্রান্স সরকারের আইফেল স্কলারশি…
  • ১১ অক্টোবর ২০২৬
সেপ্টেম্বরে সর্বাধিক পঠিত ঈশ্বরচন্দ্র, দ্বিতীয় জিন্নাহ—আরও…
  • ১১ অক্টোবর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের সূচিতে পরিবর্তন
  • ১১ অক্টোবর ২০২৬
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিল…
  • ১১ অক্টোবর ২০২৬
ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা কীভাবে, বৈঠক কাল
  • ১১ অক্টোবর ২০২৬