আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষায় ফল প্রকাশ 

২৬ এপ্রিল ২০২৫, ০৯:৪০ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫৯ PM
বাংলাদেশ বার কাউন্সিলের লোগো

বাংলাদেশ বার কাউন্সিলের লোগো © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) প্রথম ধাপ—এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় পাস করেছেন ১৩ হাজার ২৫৮ জন। শুক্রবার (২৫ এপ্রিল) রাতে বার কাউন্সিলের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

এর আগে, শুক্রবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এমসিকিউ পরিক্ষা অনুষ্ঠিত হবার পর এবারের এমসিকিউ পরিক্ষায় অংশগ্রহণের উপযুক্ত মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৪০ হাজার ৬২৭ জন।

উল্লেখ্য, সর্বশেষ আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে। আইন পেশায় প্রবেশের জন্য একজন শিক্ষার্থীকে বার কাউন্সিলের তিন ধাপের পরীক্ষা—এমসিকিউ, লিখিত ও মৌখিক—অতিক্রম করতে হয়। এই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হওয়ার পরই তিনি জেলা আইনজীবী সমিতির সদস্য হয়ে আইনজীবী হিসেবে প্র্যাকটিস শুরু করার সুযোগ পান।

দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়ের আভাস
  • ২৯ আগস্ট ২০২৬
বৃহস্পতিবারের মধ্যেই জারি হতে পারে পে স্কেলের গেজেট, কোন গ্…
  • ২৯ আগস্ট ২০২৬
পার্কে দুই যুবকের ‘অস্ত্রের মহড়া’, নেপথ্যে যা জানা গেল
  • ২৯ আগস্ট ২০২৬
প্রক্সি দিয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ, মৌখিক দিতে এসে ৬ প্রা…
  • ২৯ আগস্ট ২০২৬
মোটরসাইকেলে দুই তরুণের মাঝে অচেতন তরুণীকে নিয়ে খুলল রহস্যের…
  • ২৯ আগস্ট ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৯ আগস্ট ২০২৬