আজ অনুষ্ঠিত হচ্ছে বার কাউন্সিলের এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষা

২৫ এপ্রিল ২০২৫, ০৩:৪৬ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০২ PM
পরীক্ষার্থীরা

পরীক্ষার্থীরা © টিডিসি ফটো

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) প্রথম ধাপ—এমসিকিউ পরীক্ষা আজ শুক্রবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ সূত্রে জানা গেছে, বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এই পরীক্ষা গ্রহণ করা হবে।

এবারের পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ৪০ হাজার ৬২৭ জন পরীক্ষার্থী। গত ১৬ এপ্রিল থেকে পরীক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে প্রবেশপত্র সংগ্রহ করতে পারছেন, যা আজ ২৫ এপ্রিল বেলা ২টা পর্যন্ত সংগ্রহের সুযোগ রয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে। আইন পেশায় প্রবেশের জন্য একজন শিক্ষার্থীকে বার কাউন্সিলের তিন ধাপের পরীক্ষা—এমসিকিউ, লিখিত ও মৌখিক—অতিক্রম করতে হয়। এই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হওয়ার পরই তিনি জেলা আইনজীবী সমিতির সদস্য হয়ে আইনজীবী হিসেবে প্র্যাকটিস শুরু করার সুযোগ পান।

পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
তিন কোম্পানির সার্ভার হ্যাক করল গুগলের জেমিনি
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
তিতুমীরের শিক্ষার্থীর চিকিৎসায় নিলামে তোলা সেই কবুতর জোড়া ব…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ১৬ ঘণ্টা বিদ্যুৎহীন ইবির তিন হল, চরম ভোগান্তিতে শিক্ষ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে লোহার পাত চুরি, আটক ভ্যানচালককে ৪ লাখ টাকার ভিন্ন মাম…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
হোয়াইট হাউসে সিএনএনসহ তিন গণমাধ্যমের প্রবেশে নিষেধাজ্ঞা দিল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬