৩৩ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি

৩১ ডিসেম্বর ২০১৯, ১২:২৯ PM

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার শতভাগ পাস শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৪৭৪টি বেড়েছে। অপরদিকে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ১০টি কমেছে। এবার ৫ হাজার ২৪৩টি স্কুল ও মাদরাসার সবাই পাস করেছে। অপরদিকে ৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি।

গত বছর শতভাগ পাস শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল চার হাজার ৭৬৯টি এবং শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৪৩টি। এবার ২৯ হাজার ২৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেয়।

আজ মঙ্গলবার দুপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত ফল ঘোষণা করেন। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ ফল হস্তান্তর করেন তিনি।

সংবাদ সম্মেলনে সরবরাহকৃত ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, ঢাকা বোর্ডে ৩২৭, রাজশাহীতে ৮২০, কুমিল্লায় ২৩৯, যশোরে ৪৯৬, চট্টগ্রামে ১০২, বরিশালে ৭৮৩, সিলেটে ১৭৬, দিনাজপুরে ২৮৪ ও ময়মনসিংহ বোর্ডে ১৭৩টি শতভাগ পাস স্কুল রয়েছে। মাদরাসা শিক্ষাবোর্ডে শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা এক হাজার ৮৪৩টি, গত বছর এ সংখ্যা ছিল এক হাজার ৭২৭টি।

অপরদিকে ঢাকা বোর্ডে ২, রাজশাহীতে ২, দিনাজপুরে ৯ ও ময়মনসিংহ বোর্ডে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এছাড়া কুমিল্লা, যশোর, চট্টগ্রাম ও সিলেট বোর্ডে কোনো শূন্য পাস স্কুল নেই। তবে এক্ষেত্রে বরিশাল বোর্ডের কোনো তথ্য উল্লেখ করা হয়নি।মাদরাসা বোর্ডের ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি। গত বছর এ সংখ্যা ছিল ২৩টি।

এবার জেএসসি ও জেডিসিতে গড় পাসের হার ৮৭ দশমিক ৯০ শতাংশ। এর মধ্যে পাসের হার জেএসসিতে ৮৭ দশমিক ৫৮ শতাংশ ও জেডিসিতে ৮৯ দশমিক ৭৭ শতাংশ।


 

গোপালগঞ্জে চলাচলের পথ বন্ধ করে ৩২ পরিবারকে অবরুদ্ধ
  • ২৯ এপ্রিল ২০২৬
সামান্য বৃষ্টিতেই মরণফাঁদে পরিণত হয় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলি…
  • ২৯ এপ্রিল ২০২৬
লাখ লাখ টাকার ল্যাব পড়ে আছে অযত্ন-অবহেলায়, শিক্ষার্থীদের ব্…
  • ২৯ এপ্রিল ২০২৬
কোঅর্ডিনেটর নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন, আবেদন শেষ ৬ মে
  • ২৯ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ২৫ শিশু ভর্তি
  • ২৯ এপ্রিল ২০২৬
বেনাপোল বন্দরে ওজন কারচুপি, রাজস্ব হারাচ্ছে সরকার
  • ২৯ এপ্রিল ২০২৬