চলতি মাসেই ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

২৮ অক্টোবর ২০১৯, ০১:৫৬ PM

© ফাইল ফটো

খুব শিগগিরই ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। সাধারণ এই বিসিএসের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে ২ হাজার ১৩৫ জনকে। চলতি মাসের শেষে অথবা আগামী মাসের শুরুতে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে সূত্র জানিয়েছে।

এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক গণমাধ্যমকে বলেন, ‘৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিগগিরই এটি পিএসসির ওয়েবসাইটসহ জাতীয় সংবাদপত্রে প্রকাশ করা হবে।’

তবে কবে প্রকাশ করা হবে, সে বিষয়ে তিনি সুনির্দিষ্ট করে কিছু বলেননি। অবশ্য পিএসসির একাধিক সূত্র জানিয়েছে, এ মাসের শেষে বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা আছে। না হলে নভেম্বরের প্রথম সপ্তাহেই প্রকাশ করা হবে।

তথ্যমতে, গত ৯ মে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পিএসসির কাছে ২ হাজার ১৩৫টি শূন্য পদের সংখ্যা জানিয়ে ৪১তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অনুরোধ জানায়। ৪১তম বিসিএসে প্রশাসন ক্যাডারে ৩২৩ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন এবং পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে ১০০ জন নিয়োগ পাবেন।

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদের সংখ্যা জানালেন মন্ত্রী
  • ২৮ জুন ২০২৬
কর্মস্থলে যাওয়ার পথে সড়কে ঝরল স্কুলশিক্ষকের প্রাণ
  • ২৮ জুন ২০২৬
পরীক্ষকদের মূল্যায়ন এবং অতিরিক্ত খাতার চাপ কমানো হবে: শিক্ষ…
  • ২৮ জুন ২০২৬
ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে ট্রাক্টর পার্কিং
  • ২৮ জুন ২০২৬
১০ দিনের ব্যবধানে ১০ গরু চুরি, উদ্বিগ্ন খামারিরা
  • ২৮ জুন ২০২৬
তরুণদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মেহেরপুরে চাকরি মেলার উ…
  • ২৮ জুন ২০২৬