১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল বিকেলে

৩০ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫২ PM

© ফাইল ফটো

১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ সোমবার। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এনটিআরসি ‘র ওয়েবসাইট ও এসএমএস-এর মাধ্যমে ফল জানা যাবে।

এনটিআরসিএর নির্ধারিত ওয়েবসাইটে (http://ntrca.teletalk.com.bd/result/) ফল প্রকাশ করা হবে। ওয়েবসাইটে রোল নম্বর দিয়ে ফল জানতে পারবেন প্রার্থীরা। উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস করেও ফল জানানো হবে।

বিষয়টি নিশ্চিত করে এনটিআরসিএর একটি সূত্র জানায়, ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রস্তুত করা হয়েছে। আজই প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। বিকেল নাগাদ ফল প্রকাশের পাশাপাশি উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস করে তা জানিয়ে দেয়া হবে।

গত ৩০ আগস্ট অনুষ্ঠিত ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকালে স্কুল ও স্কুল পর্যায়-২ এর প্রিলিমিনারি আর বিকেলে কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার পরীক্ষায় ১১ লাখ ৭৬ হাজার প্রার্থী অংশগ্রহণ করেন।

তাদের মধ্যে স্কুল পর্যায়ে ৬ লাখ ১০ হাজার ২৬৬ জন, স্কুল পর্যায়-২ এ ১ লাখ ৩৩ হাজার ৫৯৫ জন এবং কলেজ পর্যায়ে ৪ লাখ ৩২ হাজার ৩৩৫ জন প্রার্থী রয়েছেন। সারাদেশের ২৪টি জেলা শহরের ৭৭৭টি ভেন্যুতে এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সীমান্তে কালো পতাকা উড়াল ইরান
  • ০৫ মার্চ ২০২৬
ঈদের কেনাকাটা করতে এসে লাশ হয়ে বাড়ি ফিরলেন শ্রমিক দল নেতা
  • ০৫ মার্চ ২০২৬
প্রখ্যাত ফুটবলার শামসুজ্জোহা মারা গেছেন
  • ০৫ মার্চ ২০২৬
নিখোঁজের ৩ দিন পর পাওয়া গেল ব্যাংক কর্মকর্তার মরদেহ
  • ০৫ মার্চ ২০২৬
ঢাবি ক্যাম্পাসে পথশিশুকে ‘ধর্ষণচেষ্টা’, শিক্ষার্থীদের হাতে …
  • ০৫ মার্চ ২০২৬
এবার ইসরায়েলের পারমাণবিক কেন্দ্রে হামলার হুমকি ইরানের
  • ০৫ মার্চ ২০২৬