এসএসসি পরীক্ষায় একই সঙ্গে মা, মেয়ে ও নাতনি

১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৫৫ PM
মা সাবিনা ইয়াসমিন, মেয়ে শাহনাওয়াজ খাতুন ও নাতনি মাসনুহার খাতুন

মা সাবিনা ইয়াসমিন, মেয়ে শাহনাওয়াজ খাতুন ও নাতনি মাসনুহার খাতুন © সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে একই সঙ্গে মা, মেয়ে ও নাতনি এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তারা রাজ্যের নদিয়া জেলার জানকিনগর হাই মাদ্রাসায় পড়াশোনা করে চলতি মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করছে। সম্প্রতি এ নিয়ে ভারতীয় গণমাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে।

গত ১২ ফেব্রুয়ারি থেকে ভারতের পশ্চিমবঙ্গে শুরু হয়েছে চলতি বছরের মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। লোকসভা নির্বাচনের জন্য এবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে নিয়ে আসা হয়। মাধ্যমিকের সাথে শুরু হয়েছে সকল হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষাও।

জানা যায়, মাধ্যমিকে সাবিনা ইয়াসমিনের মেয়ে শাহনাওয়াজ খাতুন ও নাতনি মাসনুহার খাতুনের পরীক্ষা কেন্দ্র পশ্চিমবঙ্গের রেজিনগরের তকিপুর হাই মাদ্রাসায়। নানী সাবিনা ইয়াসমিনের নদিয়া জেলার পলসন্ডার বারুইপুরে ছোটবেলা কেটেছে। অষ্টম শ্রেণি পড়া অবস্থায় সাবিনার বিয়ে হয়। শ্বশুরবাড়ির আর্থিক দৈন্যতার কারণে চাষাবাদ করে তাদের সংসার কোনোভাবে চলত। মাধ্যমিক পাস না করায় কোনো জায়গায় চাকরির সুযোগ মিলত না।

তাই মনের জিদে কঠিন সংগ্রামের মধ্য দিয়ে পড়াশোনাটা আবার শুরু করলেন। অষ্টম শ্রেণি পাস করার পর মেয়ের সঙ্গে নবম শ্রেণিতে ভর্তি হন। মায়ের প্রবল আগ্রহ দেখে স্কুলের শিক্ষকরাও সাহায্যের হাত বাড়িয়ে দেন। পড়াশোনার পাশাপাশি তার সংসার চলে সমান তালে।

এ ব্যাপারে তার মেয়ে শাহনাওয়াজ বলে,মায়ের ইচ্ছা ছিল মাধ্যমিক পাস করা। এ জন্য দুজনে একসঙ্গে স্কুলে গিয়ে পড়াশোনা করি। একই সঙ্গে তার নাতনি মাসনুহার খাতুনও পড়াশোনা করে। নাতনি জানায়, নানু তো পড়াশোনা করার এত বেশি সময় পান না। আমরা প্রাইভেট পড়ে আসি, নানু সেই খাতা দেখে দীর্ঘ রাত পর্যন্ত পড়াশোনা করে রপ্ত করে ফেলে।

পড়াশোনার ব্যাপারে নানি সাবিনার কাছে জানতে চাইলে তিনি বলেন, মাধ্যমিক পাস না করার ফলে আমি অনেক চাকরি হারিয়েছি। তাই ভাবলাম, একটু চেষ্টা করে দেখি না। মায়ের এই ইচ্ছাশক্তি দেখে শিক্ষক মোতালেব মণ্ডল বলেন, ‘সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে মেয়েরা সবচেয়ে বেশি পিছিয়ে আছে। সে দিক থেকে বিচার করলে সাবিনা সবার কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত।’

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে কঠোর নির্দেশনা জারি
  • ১২ এপ্রিল ২০২৬
রাজধানীতে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
  • ১২ এপ্রিল ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুটের ‘কিং কোবরা’ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি একটি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসিকে ভারপ্রাপ্ত ভিসির দায়…
  • ১২ এপ্রিল ২০২৬
১০ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ
  • ১২ এপ্রিল ২০২৬