নতুন তারিখে এসএসসির তিন পরীক্ষা

১০ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৫১ PM

© ফাইল ফটো

এসএসসি ও সমমানের তিনটি লিখিত পরীক্ষার নতুন তারিখে অনুষ্ঠিত হবে। এছাড়া অন্যান্য সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। বিশ্ব ইজতেমার কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে বলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপর কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। ইজতেমার কারণে সবগুলোর বোর্ডেরই পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে বলে জানান তিনি।  

১৬ ফেব্রুয়ারির অনুষ্ঠিতব্য রসায়ন, ব্যবসায় উদ্যোগ ও পৌরণীতি ও নাগরিকতা বিষয়ক পরীক্ষাটি ২৬ ফেব্রুয়ারি সকাল দশটায় অনুষ্ঠিত হবে। ১৭ তারিখ অনুষ্ঠিতব্য গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা, সংগীত, বাংলা ভাষা সাহিত্য, ইংরেজি ভাষা সাহিত্য পরীক্ষাটি ২৭ ফেব্রুয়ারি সকাল দশটায় অনুষ্ঠিত হবে। এছাড়া ১৮ ফেব্রুয়ারির জীববিজ্ঞান ও অর্থনীতি পরীক্ষা ২ মার্চ সকাল দশটায় অনুষ্ঠিত হবে।  

অপরদিকে ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সঙ্গীত বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ৩ মার্চ অনুষ্ঠিত হবে। এছাড়া অন্যান্য বিষয়ে ব্যবহারিক পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা ৪ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছে যশোর শিক্ষা বোর্ড।   

ট্যাগ: পরীক্ষা
ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬
টিউশনির ফাঁদ ভেঙে বিসিএস ক্যাডার কুবির নিহাল
  • ২৯ জুন ২০২৬
অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ…
  • ২৮ জুন ২০২৬
তাসকিন-মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটনের ২৪ ক্রেতা 
  • ২৮ জুন ২০২৬
এসিবিএসপির মেম্বার রিলেশনস কমিটির নতুন চেয়ার আইইউবির অধ্যাপ…
  • ২৮ জুন ২০২৬