পরীক্ষা শুরুর ৩৮ মিনিট পরই পাওয়া গেল প্রশ্ন!

০২ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:০৫ PM

এসএসসি পরীক্ষা শুরু হওয়ার ঘন্টাখানেক পর ফেসবুকে বাংলা প্রশ্নের ছবি পাওয়া গেছে। শনিবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার পরেই ১০টা ৩৮ মিনিটে এই প্রশ্ন পাওয়া যায়। তবে তা অস্পষ্ট ছিল।

এরপর বেলা ১১টা ৩০ মিনিটে পরীক্ষাটির সৃজনশীল প্রশ্নের ৩নং সেটের প্রশ্ন পোস্ট করা হয়। বহুনির্বাচনী প্রশ্নের সঙ্গে অসল প্রশ্নের মিল পাওয়া না গেলেও সৃজনশীল প্রশ্নের হুবহু মিল পাওয়া যায়

জানা যায়, ফেসবুকের ‘Ssc all board question out 2019-√100%’ নামের একটি পেজে সাড়ে ১০টা ৩৮মিনিটে পর বহুনির্বাচনী প্রশ্ন পোস্ট করা হয়। ওই প্রশ্নের সঙ্গে বহুনির্বাচনী প্রশ্নের মিল না পাওয়া গেলেও সৃজনশীল প্রশ্নের হুবহু মিল পাওয়া গেছে।

এ বিষয়ে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় সাব কমিটি ও চেয়ারম্যান মু. জিয়াউল হক বলেন, কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়ার ১ ঘণ্টা পর কেন্দ্র থেকে বের হয়ে যেতে পারবে।  এটা নিয়ম। হয়তো এমনটিই হয়েছে, কোনো পরীক্ষার্থী ১ ঘণ্টা কেন্দ্রে ছিল, পরীক্ষা দিয়েছে, বের হয়ে এসে সেই প্রশ্নের ছবি তুলে ফেসবুকে দিয়েছে।

এর আগে সকালে কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন, সারাদেশে নকলমুক্ত পরীক্ষা আয়োজনে তীক্ষ্ম গোয়েন্দা নজরদারি বসানো হয়েছে। তাই কোনোভাবে প্রশ্নফাঁস করা সম্ভব নয়। আমরা নকল ও প্রশ্নফাঁস মুক্ত পরিবেশে পরীক্ষা নিতে নানা পদক্ষেপ নিয়েছি। রাজধানীর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে বের হয়ে এ কথা বলেন তিনি।

ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬
টিউশনির ফাঁদ ভেঙে বিসিএস ক্যাডার কুবির নিহাল
  • ২৯ জুন ২০২৬
অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ…
  • ২৮ জুন ২০২৬
তাসকিন-মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটনের ২৪ ক্রেতা 
  • ২৮ জুন ২০২৬
এসিবিএসপির মেম্বার রিলেশনস কমিটির নতুন চেয়ার আইইউবির অধ্যাপ…
  • ২৮ জুন ২০২৬