এক হাজার বছর আগের সিলেবাসে পরীক্ষা!

০২ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:৫৬ PM

চলতি এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনই প্রশ্নে ত্রুটি পাওয়া গেছে। আজ শনিবার সকাল ১০টায় এসএসসি’র ‘বাংলা’ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বহুনির্বাচনী পরীক্ষার ‘ক’ সেটের প্রশ্নে লেখা ছিল, ‘১০১৯ সালের সিলেবাস অনুযায়ী’। প্রশ্নপত্র হাতে পাওয়ার পর পরীক্ষার কেন্দ্রেই অনেক শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। এ বিষয়ে সোশাল মিডিয়াতেও চলছে সমালোচনার ঝড়।

ঢাকা শিক্ষা বোর্ডের এসএসসি’র বাংলা বিষয়ের বহুনির্বাচনী পরীক্ষার ত্রুটিপূর্ণ এই প্রশ্নে বিষয়ের নামের নিচেই তৃতীয় বন্ধনীর ভেতরে লেখা রয়েছে, ‘১০১৯ সালের সিলেবাস অনুযায়ী’। পরীক্ষার্থীরা জানিয়েছেন, বহুনির্বাচনী অংশের প্রশ্নপত্র হাতে পাওয়ার পর পরীক্ষার কেন্দ্রেই অনেক শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। পরে তাদের জানানো হয়, ‘প্রিন্টিং মিসটেকের’ কারণে এ ভুল হয়েছে। এটা ২০১৯ সাল হবে।পরীক্ষার প্রশ্নপত্রে এত বড় ভুল কীভাবে হয়, এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশ্ন উঠেছে।

এ ঘটনার জন্য প্রশ্ন তৈরি ও মডারেশনে স্বজনপ্রীতি ও উদাসীনতাকে দায়ী করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ মাজাহারুল হান্নান। তিনি বলেন, সৎ ও দক্ষ শিক্ষক বাছাই করতে ভুল করলে প্রশ্নপত্রে এমন ভুল থাকবেই। বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিটে যারা কাজ করেন তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা দরকার। তাদেরকে কখনোই সংবাদ সম্মেলন বা সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে দেখা যায় না কেন?

প্রসঙ্গত, আজ শনিবার (২ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। এ পরীক্ষা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এছাড়াও সাধারণ শিক্ষা বোর্ডে ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬
টিউশনির ফাঁদ ভেঙে বিসিএস ক্যাডার কুবির নিহাল
  • ২৯ জুন ২০২৬
অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ…
  • ২৮ জুন ২০২৬
তাসকিন-মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটনের ২৪ ক্রেতা 
  • ২৮ জুন ২০২৬
এসিবিএসপির মেম্বার রিলেশনস কমিটির নতুন চেয়ার আইইউবির অধ্যাপ…
  • ২৮ জুন ২০২৬