এক কেন্দ্রে দাখিল পরীক্ষার্থী বহিষ্কৃত ২০

০২ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৩৩ PM

© ফাইল ফটো

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম ‍দিন রাজবাড়ীর পাংশায় একটি পরীক্ষা কেন্দ্রে ২০ শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছে। আজ শনিবার (২ ফেব্রুয়ারী) উপজেলার শাহজুঁই কামিল মাদ্রাসা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে ওই দাখিল পরীক্ষার্থীদের বহিষ্কার করেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট মো. রফিকুল ইসলাম।

শাহজুঁই কামিল মাদ্রাসা কেন্দ্রের সুপার আবু আনসারী জানান, ‘সকালে পরীক্ষা শুরুর পর অসদুপায় অবলম্বনের দায়ে এসব শিক্ষার্থী বহিষ্কার হয়েছে।’ আজ কুরআন মাজীদ দিয়ে দাখিলের প্রথম পরীক্ষা শুরু হয়। তিন ঘন্টার এই পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে।

প্রসঙ্গত, আজ শনিবার (২ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। এ পরীক্ষা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এছাড়াও সাধারণ শিক্ষা বোর্ডে ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬
টিউশনির ফাঁদ ভেঙে বিসিএস ক্যাডার কুবির নিহাল
  • ২৯ জুন ২০২৬
অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ…
  • ২৮ জুন ২০২৬
তাসকিন-মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটনের ২৪ ক্রেতা 
  • ২৮ জুন ২০২৬
এসিবিএসপির মেম্বার রিলেশনস কমিটির নতুন চেয়ার আইইউবির অধ্যাপ…
  • ২৮ জুন ২০২৬