এসএসসির ভুয়া প্রশ্ন ফাঁসের অভিযোগ আটক ১

০১ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:১৩ PM
গ্রাফিক্স ছবি

গ্রাফিক্স ছবি

নেত্রকোণায় পরীক্ষার আগের দিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এসএসসি’র ভুয়া প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মহসিন আলম ওরফে সাজু (১৮) নামের কলেজ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় নগরীর সাতপাই বিলপাড়ের একটি ছাত্রাবাস থেকে র‌্যাপিট একশন ব্যাটিলিয়ন (র‌্যাব) কিশোরগঞ্জ-১৪ ওই শিক্ষার্থীকে আটক করে।

আটককৃত শিক্ষার্থী মহসিন কেন্দুয়া উপজেলার গগড়া গ্রামের মো. সাদ্দাম হোসেনের ছেলে এবং নেত্রকোণা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ র‌্যাব ১৪ এর কোম্পানি কমান্ডার লে. কর্নেল শোভন খানের নেতৃত্বে শুক্রবার সন্ধ্যায় তাঁকে আটক করা হয়।

স্থানীয় ও র‌্যাব সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহসিন আলম একটি ভুয়া অ্যাকাউন্ট খুলে এসএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রের ভুয়া প্রশ্নপত্র তৈরি করে ৫শ টাকার বিনিময়ে বিক্রি করছে। ভুয়া প্রশ্নপত্র বিক্রি করে পরীক্ষার্থীদের প্রতারিত করছিল মহসিন। 

র‌্যাবের কমান্ডার শোভন খান রাত সাড়ে ৭ টার দিকে মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটক হওয়া ওই যুবককে জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিকভাবে তিনি ভুয়া প্রশ্নপত্র ফাঁসের কথা স্বীকার করেছেন। তাঁকে কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। পরে নেত্রকোণা মডেল থানায় মামলা করা হবে।

ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬
টিউশনির ফাঁদ ভেঙে বিসিএস ক্যাডার কুবির নিহাল
  • ২৯ জুন ২০২৬
অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ…
  • ২৮ জুন ২০২৬
তাসকিন-মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটনের ২৪ ক্রেতা 
  • ২৮ জুন ২০২৬
এসিবিএসপির মেম্বার রিলেশনস কমিটির নতুন চেয়ার আইইউবির অধ্যাপ…
  • ২৮ জুন ২০২৬