সাত কলেজের মাস্টার্স পরীক্ষা ২২ এপ্রিল শুরু

৩১ জানুয়ারি ২০১৯, ১২:৩১ PM

© লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৫-১৬ সেশনের মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, মাস্টার্স ২০১৫-১৬ শিক্ষাবর্ষের নিয়মিত এবং ২০১৪-১৫ ও ২০১৩-১৪ শিক্ষাবর্ষের অনিয়মিত শিক্ষার্থীরা প্রকাশিত তারিখে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আগামী ২২ এপ্রিল থেকে শুরু হয়ে ২৩ মে পর্যন্ত চলবে এই পরীক্ষা। প্রতিদিন সকাল ৯ টা থেকে পরীক্ষা শুরু হবে।

পরীক্ষার বিষয়ভিত্তিক বিস্তারিত সূচি পরে প্রকাশ হবে এবং বিস্তারিত সূচি দেয়ার পর পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিজ নিজ কলেজ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। 

বিস্তারিত সূচি ঢাবি অধিভুক্ত সাত কলেজের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। 

ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬
টিউশনির ফাঁদ ভেঙে বিসিএস ক্যাডার কুবির নিহাল
  • ২৯ জুন ২০২৬
অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ…
  • ২৮ জুন ২০২৬
তাসকিন-মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটনের ২৪ ক্রেতা 
  • ২৮ জুন ২০২৬
এসিবিএসপির মেম্বার রিলেশনস কমিটির নতুন চেয়ার আইইউবির অধ্যাপ…
  • ২৮ জুন ২০২৬