দেরি হলেও কেন্দ্রে ঢুকতে পারবে এসএসসি পরীক্ষার্থীরা

২৮ জানুয়ারি ২০১৯, ০৮:৪১ PM

© ফাইল ফটো

এসএসসি ও সমমানের পরীক্ষায় ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢোকার নিয়ম আছে। এই নিয়মে পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়। যুক্তিযুক্ত কারণে কারও দেরি হলেও তাদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। তবে দেরিতে আগতরা নাম, রোল ও বিলম্বের কারণ রেজিস্ট্রারে লিখে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সোমবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সময় সংক্রান্ত এক পরিপত্রে এই তথ্য জানানো হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, “পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে সকল পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে।

“অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থী এর পর (পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে) পরীক্ষা কেন্দ্রে আসলে রেজিস্ট্রারে নাম, ক্রমিক নং ও বিলম্বের কারণ উল্লেখ করতে হবে। বিলম্বে আসা পরীক্ষার্থীদের তালিকা প্রতিদিন কেন্দ্র সচিব সংশ্লিষ্ট বোর্ডকে অবহিত করবে।”

ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬
টিউশনির ফাঁদ ভেঙে বিসিএস ক্যাডার কুবির নিহাল
  • ২৯ জুন ২০২৬
অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ…
  • ২৮ জুন ২০২৬
তাসকিন-মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটনের ২৪ ক্রেতা 
  • ২৮ জুন ২০২৬
এসিবিএসপির মেম্বার রিলেশনস কমিটির নতুন চেয়ার আইইউবির অধ্যাপ…
  • ২৮ জুন ২০২৬