জেএসসি ও জেডিসি পরীক্ষার পুনঃনিরীক্ষণ

নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৯৫৪ শিক্ষার্থী

২৮ জানুয়ারি ২০১৯, ১০:২৩ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

জেএসসি ও জেডিসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে গত বৃহস্পতিবার। এতে পরীক্ষায় ফেল করা ৫২৪ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। নতুন করে  জিপিএ-৫ পেয়েছে ৯৫৪ জন। 

পুনঃনিরীক্ষার ফল বিশ্লেষন করে দেখা গেছে, জেএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডে নতুন করে ৫৪৬ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। ফল পরিবর্তন হয়েছে এক হাজার ৮৫০ পরীক্ষার্থীর। এর মধ্যে ফেল করা ১৮৭ শিক্ষার্থী পাস করেছেন।

যশোর শিক্ষা বোর্ডে নতুন করে ৫৭ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে ফেল করা ৫৫ পরীক্ষার্থী পাস করেছেন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে নতুন করে ১০৩ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। ফল পরিবর্তন হয়েছে ২৯৩ পরীক্ষার্থীর। এর মধ্যে ফেল করা ২৩ পরীক্ষার্থী পাস করেছেন।

দিনাজপুর শিক্ষা বোর্ডে ৭৭ পরীক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছেন। পাস করেছেন ফেল করা ৫৯ পরীক্ষার্থী। ফল পুনঃনিরীক্ষণে গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছেন ৭৭ জন। বরিশাল শিক্ষা বোর্ডে নতুন করে ৩৮ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। ফল পরিবর্তন হয়েছে ৮৯ পরীক্ষার্থীর। এর মধ্যে ফেল করা ১৩ পরীক্ষার্থী পাস করেছেন। ফল পুনঃনিরীক্ষণে গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছেন ৩৮ জন এবং বিভিন্ন গ্রেডে ৮৯ জনের ফল পরিবর্তন হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডে নতুন করে ৭৮ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। ফল পরিবর্তন হয়েছে ৩৮৩ পরীক্ষার্থীর। এর মধ্যে ফেল করা ৫২ পরীক্ষার্থী পাস করেছেন। সিলেট শিক্ষা বোর্ডে নতুন করে ৩১ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। ফল পরিবর্তন হয়েছে ১৪০ পরীক্ষার্থীর। ফেল করা ৩৭ পরীক্ষার্থী পাস করেছেন।

অন্যদিকে জেডিসি পরীক্ষায় নতুন করে ২৪ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে ফেল করা ৯৮ পরীক্ষার্থী পাস করেছেন। ফল পরিবর্তন হয়েছে ৫৮ শিক্ষার্থীর।

প্রসঙ্গত, গত নভেম্বরে আট সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৪ ডিসেম্বর ফল প্রকাশিত হয় ।

 

 

ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬
টিউশনির ফাঁদ ভেঙে বিসিএস ক্যাডার কুবির নিহাল
  • ২৯ জুন ২০২৬
অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ…
  • ২৮ জুন ২০২৬
তাসকিন-মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটনের ২৪ ক্রেতা 
  • ২৮ জুন ২০২৬
এসিবিএসপির মেম্বার রিলেশনস কমিটির নতুন চেয়ার আইইউবির অধ্যাপ…
  • ২৮ জুন ২০২৬