জেএসসি ফল পুনঃনিরীক্ষণ: চট্টগ্রামে ২৩ শিক্ষার্থীর পাস

২৪ জানুয়ারি ২০১৯, ০৫:১০ PM

© লোগো

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করেছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড। এতে নতুন করে জেএসসি পাস করেছে ২৩ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম শিক্ষাবোর্ডের নিজস্ব ওয়েবসাইটে পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান জানান, ২৪ ডিসেম্বর প্রকাশিত জেএসসির ফল চ্যালেঞ্জ করে ১১ হাজার ৪৬৫ জন শিক্ষার্থী ফল পুন:নিরীক্ষণের আবেদন করে। তাদের আবেদনের প্রেক্ষিতে ১৬ হাজার ৪টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করা হয়।

তিনি বলেন, পুনঃনিরীক্ষণে ২৯৩ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১০৩ জন শিক্ষার্থী। গ্রেড বেড়েছে ১৬৪ জন শিক্ষার্থীর। ফেল থেকে পাস করেছে ২৩ জন শিক্ষার্থী।

ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬
টিউশনির ফাঁদ ভেঙে বিসিএস ক্যাডার কুবির নিহাল
  • ২৯ জুন ২০২৬
অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ…
  • ২৮ জুন ২০২৬
তাসকিন-মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটনের ২৪ ক্রেতা 
  • ২৮ জুন ২০২৬
এসিবিএসপির মেম্বার রিলেশনস কমিটির নতুন চেয়ার আইইউবির অধ্যাপ…
  • ২৮ জুন ২০২৬