এসএসসি

প্রশ্নফাঁসমুক্ত পরীক্ষাই আমাদের চ্যালেঞ্জ: শিক্ষামন্ত্রী

২২ জানুয়ারি ২০১৯, ০২:৩৫ PM
চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © সংগৃহীত

শুধু শিক্ষার্থী নয়; সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা নকল ও প্রশ্ন ফাঁসমুক্ত উপায়ে সম্পন্ন করাকে নিজেদের জন্যও পরীক্ষা বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। সে পরীক্ষা যেন প্রশ্ন ফাঁসমুক্ত ও নকলমুক্ত হয়।আমাদের সবার জন্যই এটা পরীক্ষা। শুধু সরকার নয়, প্রতিষ্ঠান, অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক সবার এ ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে।

মঙ্গলবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী অভিভাবকদের উদ্দেশে বলেন, পরীক্ষার আগে আপনারা কোনো অনৈতিক পথের খোঁজে নামবেন না।  প্রশ্ন পাওয়ার চেষ্টা না থাকলে যারা অপকর্ম করবে তাঁরাও আগ্রহী হবে না। আমরা চেষ্টা করব কোনো দুর্বৃত্ত যেন পরীক্ষাকে ঘিরে কোনো অপকর্ম করতে না পারে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। অন্যান্যের মধ্যে ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, সিএমপির অতিরিক্ত কমিশনার কুসুম দেওয়ান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শাহেদা ইসলাম।

গাজীপুরে ট্রাকের ধাক্কায় পোশাক কারখানার কর্মকর্তা নিহত
  • ০৭ এপ্রিল ২০২৬
বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অ…
  • ০৭ এপ্রিল ২০২৬
এরিয়া ইনচার্জ নেবে আকিজ গ্রুপ, সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যম…
  • ০৭ এপ্রিল ২০২৬
২০তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে, যা জানা যাচ্ছে
  • ০৭ এপ্রিল ২০২৬
১৮তম নিবন্ধনের সুপারিশবঞ্চিতদের সুখবর দিলেন এনটিআরসিএ চেয়ার…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে সপ্তম বাংলাদেশ ইকোনমিকস সামিট শুরু
  • ০৭ এপ্রিল ২০২৬
close