চট্টগ্রাম বোর্ড

জেএসসির ১৬ হাজার উত্তরপত্র পুনঃনিরীক্ষার আবেদন

০৭ জানুয়ারি ২০১৯, ১০:৪২ AM

© ফাইল ফটো

জুনিয়র স্কুল সাটিির্ফকেট (জেএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১৬ হাজার উত্তরপত্র পুনঃনিরীক্ষার আবেদন জমা পড়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহাবুব হাসান জানান, ১১ হাজার ৪৬৫ জন পরীক্ষার্থী উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে। গত ২৫ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পযর্ন্ত এসব আবেদন জমা পড়ে আবেদনের সময় ছিল।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এ বছর সবচেয়ে বেশি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়েছে গণিতে তিন হাজার ৬৭৪টি। এরপর ইংরেজিতে তিন হাজার ২৩টি। এছাড়াও বাংলায় দুই হাজার ২৮০, ইসলাম ও নৈতিক শিক্ষায় এক হাজার ৮৪, বিজ্ঞানে দুই হাজার ৯৮৮, বাংলাদেশ ও বিশ্ব পরিচিতিতে এক হাজার ৮৪৪ এবং আইসিটিতে ৬৫৭ টিসহ মোট ১৬ হাজার চারটি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়েছে। আগামী ২৪ জানুয়ারি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হবে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক মাহাবুব।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার এক হাজার ২৪০টি স্কুলের দুই লাখ দুই হাজার ৪৫৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ছাত্রী এক লাখ ১৪ হাজার ২৮৪ জন এবং ছাত্র ৯১ হাজার ১৩ জন।

গত ২৪ ডিসেম্বর ঘোষিত ফলাফল অনুযায়ী এবার চট্টগ্রাম শিক্ষা বোডের্র অধীনে জেএসসি পরীক্ষায় পাসের হার ৮১ দশমিক ৫২ শতাংশ, যেটা গতবার ছিল ৮১ দশমিক ১৭ শতাংশ। তবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী গতবারের চেয়ে প্রায় অধের্ক কমে দাঁড়ায় পাঁচ হাজার ২৩১ জনে। ২০১৭ সালে এই সংখ্যা ছিল ১০ হাজার ৩১৫ জন।

ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬
টিউশনির ফাঁদ ভেঙে বিসিএস ক্যাডার কুবির নিহাল
  • ২৯ জুন ২০২৬
অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ…
  • ২৮ জুন ২০২৬
তাসকিন-মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটনের ২৪ ক্রেতা 
  • ২৮ জুন ২০২৬
এসিবিএসপির মেম্বার রিলেশনস কমিটির নতুন চেয়ার আইইউবির অধ্যাপ…
  • ২৮ জুন ২০২৬