৬০০-তে ৬০০ পেয়েছে জায়েদও

০৬ জানুয়ারি ২০১৯, ০৯:১৭ AM
জায়েদ ও তার পরীক্ষার ফল

জায়েদ ও তার পরীক্ষার ফল

শুধু সারা জেরিন নয়, প্রাথমিক সমাপনী পরীক্ষা ছয়শ’ নম্বরের মধ্যে ৬০০ পেয়েছে জায়েদ বিন মল্লিকও। রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল থেকে এই ফল অর্জন করেছে সে।

জায়েদের এই ফলাফলে খুশি ওই স্কুলের শিক্ষকরা। তাদের ভাষ্য, জায়েদ বরাবরই ভালো ও মনোযোগী ছাত্র। তার এই ফলাফল গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের সুনাম বৃদ্ধি করেছে।

জানা যায়, জায়েদের বাবা কৃষিবিদ মো. জাহিদুর রহমান মল্লিক ও মা জাজিরা বিনতে জবির। তাদের স্থায়ী ঠিকানা টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়ারশি গ্রামে।

প্রসঙ্গত, এর আগে নওগাঁর মহাদেবপুর উপজেলার কলোনী পাড়ার সারা জেরিনও প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় ৬০০ নম্বরের মধ্যে পুরো ৬০০ নম্বর পেয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। সারা জেরিন মহাদেবপুর উপজেলার মালঞ্চ কিন্ডার গার্ডেন থেকে এবারের পিইসি পরীক্ষায় অংশ নেয় ।

ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬
টিউশনির ফাঁদ ভেঙে বিসিএস ক্যাডার কুবির নিহাল
  • ২৯ জুন ২০২৬
অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ…
  • ২৮ জুন ২০২৬
তাসকিন-মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটনের ২৪ ক্রেতা 
  • ২৮ জুন ২০২৬
এসিবিএসপির মেম্বার রিলেশনস কমিটির নতুন চেয়ার আইইউবির অধ্যাপ…
  • ২৮ জুন ২০২৬