শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

একবার ফেল করার মধ্যে শিক্ষার্থীর পুরো জীবন মূল্যায়ন হয় না

২৫ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৭ AM
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, একবার ফেল করার মধ্যে শিক্ষার্থীর পুরো জীবন মূল্যায়ন করার কারণ নেই। কেউ যেন মন খারাপ করে বসে না থাকেন। যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের সবাইকে অভিনন্দন। যারা কৃতকার্য হতে পারেননি তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করছি তারা আরো প্রস্তুতি নিয়ে ভবিষ্যতে ভালো ফলাফল করে এগিয়ে আসবে। আমরা সবাই চাই যে তারা ভবিষ্যতে এগিয়ে যাক।

সোমবার পরীক্ষার ফল প্রকাশের সময় সাংবাদিকদের শিক্ষামন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, আমি সব শিক্ষার্থীকে অভিনন্দন জানাচ্ছি, আর অভিভাবক-শিক্ষকদেরকে জানাচ্ছি তারা যেন ছেলেমেয়েদের প্রতি যত্নবান হন। এক্ষেত্রে নেগেটিভ কোন একটা দৃষ্টিভঙ্গি তার মধ্যে গড়ে না ওঠে। সে জন্য আরো উৎসাহের সঙ্গে ভালো করবার জন্য পরেরবার চেষ্টা করে। 

শিক্ষামন্ত্রী বলেন, যারা ভালো করেছেন তা যেন যার যার ভবিষ্যত কর্মক্ষেত্রে অথবা শিক্ষা চালিয়ে যাবেন। তারা যেন বাস্তব জগতের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়ে এগিয়ে আসেন। 

প্রসঙ্গত, এ বছর জেএসসি-জেডিসিতে পাসের হার ৮৫ দশমিক ৮৩ শতাংশ। অন্যদিকে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীতে পাসের হার ৯৭ দশমিক ৬০ শতাংশ।

রাবি ক্যাম্পাসে শিশির মনিরকে লাল কার্ড দেখালেন একদল শিক্ষার…
  • ০৬ এপ্রিল ২০২৬
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে ৩ জেলায় অভিযান তিতাসের
  • ০৬ এপ্রিল ২০২৬
ভারতের বিপক্ষে সিরিজ আয়োজন নিয়ে যা জানাল বিসিবি
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের প্রবেশপত্র ডাউনলোড শুরুর সময় জানাল…
  • ০৬ এপ্রিল ২০২৬
সংবিধানের দোহাই দিয়ে জনগণকে কাঁঠাল খাওয়ানোর চেষ্টা করবেন না…
  • ০৬ এপ্রিল ২০২৬
সংসদে দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ
  • ০৬ এপ্রিল ২০২৬