জেএসসি-জেডিসিতে জিপিএ ৫ ধস

২৪ ডিসেম্বর ২০১৮, ১২:১৩ PM

চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় পূর্ণ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যায় ধস নেমেছে।  এ বছর জেএসসি ও জেডিসিতে সর্বমোট জিপিএ ৫ পেয়েছে ৬৮ হাজার ৯৫ জন।  যদিও গত বছর পূর্ণাঙ্গ জিপিএ পেয়েছিল ১ লাখ ৯১ হাজার ৬২৮ জন শিক্ষার্থী। সে হিসাবে এক বছরের ব্যবধানে জেএসসি-জেডিসিতে জিপিএ ৫ কমেছে ১ লাখ ২৩ হাজার ৫৩৩। 

চতুর্থ বিষয়ের নম্বর যোগ না করায় জিপিএ-৫ এ ধস নেমেছে বলে জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।  সোমবার সকালে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তরের পর শিক্ষামন্ত্রী বলেন, আগে অষ্টমের শিক্ষার্থীদের চতুর্থ বিষয়ের নম্বর ধরেই ফলাফল হিসাব করা হত। মূল্যায়ন পদ্ধতির ধারাবাহিক পরিবর্তনের অংশ হিসেবে এবার তা করা হয়নি।  তাই জিপিএ ৫ কমেছে।  চতুর্থ বিষয়ের নম্বর যোগ করলে দেখা যাবে জিপিএ ফাইভ আবার বেড়ে গেছে।  

প্রাথমিকভাবে ঘোষিত ফল অনুযায়ী, এ বছর জেএসসি পরীক্ষায় গড় পাসের হার ৮৫ দশমিক ৮৩ শতাংশ, আর জেডিসিতে এ হার ৮৯ দশমিক ০৪ শতাংশ।  এবার জেএসসি ও জেডিসি পরীক্ষা ১ নভেম্বর শুরু হয়ে শেষ হয় ১৫ নভেম্বর। এবার ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩জন শিক্ষার্থী অংশে নেয়। আট বোর্ডের অধীনে জেএসসিতে ২২ লাখ ৬৭ হাজার ৩৪৩ জন এবং মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসিতে ৪ লাখ ২ হাজার ৯৯০ জন পরীক্ষা দেয়। 

ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬
টিউশনির ফাঁদ ভেঙে বিসিএস ক্যাডার কুবির নিহাল
  • ২৯ জুন ২০২৬
অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ…
  • ২৮ জুন ২০২৬
তাসকিন-মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটনের ২৪ ক্রেতা 
  • ২৮ জুন ২০২৬
এসিবিএসপির মেম্বার রিলেশনস কমিটির নতুন চেয়ার আইইউবির অধ্যাপ…
  • ২৮ জুন ২০২৬