প্রাথমিক সমাপনীতে পাসের হার ৯৭.৫৯ শতাংশ ইবতেদায়িতে ৯৭.৬৯

২৪ ডিসেম্বর ২০১৮, ১১:০৫ AM
ফাইল ফটো

ফাইল ফটো

চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে।  সোমবার সকালে গণভবনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফলাফলের নথি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।  এবার প্রাথমিক শিক্ষা সমাপনীতে পাসের হার ৯৭ দশমিক ৫৯ শতাংশ।  আর ইবতেদায়িতে পাসের হার ৯৭ দশমিক ৬৯ শতাংশ। 

আর পিইসিতে জিপিএ-৫ পেয়েছেন ৩ লাখ ৬৮ হাজার ১৯৩ জন শিক্ষার্থী। এছাড়া ইবতেদায়িতে জিডপিএ-৫ পেয়েছেন ১২ হাজার ২৬৮জন।

এরপর দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী।  এ সময় বিস্তারিত ফলাফল তুলে ধরা হবে।

এ বছর ১৮ নভেম্বর শুরু হয়ে প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শেষ হয় ২৬ নভেম্বর। ছয়টি বিষয়ের প্রতিটিতে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে এ বছর ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে প্রাথমিক সমাপনীতে ২৭ লাখ ৭৭ হাজার ২৭০ জন।আর ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩ লাখ ১৭ হাজার ৮৫৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।

ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬
টিউশনির ফাঁদ ভেঙে বিসিএস ক্যাডার কুবির নিহাল
  • ২৯ জুন ২০২৬
অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ…
  • ২৮ জুন ২০২৬
তাসকিন-মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটনের ২৪ ক্রেতা 
  • ২৮ জুন ২০২৬
এসিবিএসপির মেম্বার রিলেশনস কমিটির নতুন চেয়ার আইইউবির অধ্যাপ…
  • ২৮ জুন ২০২৬