কৃষি গুচ্ছে যুক্ত হলো আরো এক বিশ্ববিদ্যালয়, পরীক্ষার সিদ্ধান্ত চলতি মাসেই

১৪ জানুয়ারি ২০২৪, ০৩:৩৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
লোগো

লোগো © ফাইল ছবি

২০২৩-২৪ শিক্ষাবর্ষেও গুচ্ছ পদ্ধতিতে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। রবিবার (১৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। এছাড়া এবারে আগের ৮টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এ গুচ্ছে যুক্ত হয়েছে আরও একটি নতুন বিশ্ববিদ্যালয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছ পরীক্ষা আয়োজন করতে চলতি মাসের মধ্যে পৃথক সভা আহ্বান করবে বিশ্ববিদ্যালয়গুলো। প্রাথমিক সভায় এ গুচ্ছের নেতৃত্ব ঠিক করার পর পরবর্তীতে ধারাবাহিকভাবে পরীক্ষার তারিখ, ভর্তি প্রক্রিয়াসহ অন্যান্য বিষয়গুলোর সিদ্ধান্ত হবে।

গেল বছর অর্থাৎ ২০২২-২৩ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছের নেতৃত্ব দিয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)। তবে এবারের নেতৃত্ব এখনো ঠিক হয়নি।

আসন্ন শিক্ষাবর্ষে আগের ৮টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছে যুক্ত হওয়া বিশ্ববিদ্যালয়টি হলো কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়টি চলতি শিক্ষাবর্ষ থেকেই শিক্ষা কার্যক্রম শুরু করার অনুমোদন পেয়েছে। এ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টি শুধুমাত্র কৃষি ও মৎস্য অনুষদে শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।

কৃষি গুচ্ছে থাকা আগের ৮টি বিশ্ববিদ্যালয় হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সাইন্স ইউনিভার্সিটি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।

চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ দলে জায়গা পেতে নেইমারকে দুই মাসের আল্টিমেটাম আনচেল…
  • ১১ এপ্রিল ২০২৬
মঞ্চে ছাত্রদল নেতা, হল অনুষ্ঠান বয়কট করলেন ডাকসু নেতা
  • ১১ এপ্রিল ২০২৬
close