কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ AM
কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু © সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সোহাগ মিয়া (২৬) নামে এক মোটরসাইকেল আরোহীর শরীর থেকে মাথা বিছিন্ন হয়ে গেছে। এতে তার সঙ্গে থাকা অপর আরোহী সুমন মিয়া (৩০) গুরুতর আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান আরটি এন্টারপ্রাইজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ মিয়া হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সুনেশ্বর গ্রামের উপর হাটি এলাকার মো. আকতার হোসেনের ছেলে। অপরদিকে, আহত সুমন মিয়া একই এলাকার মো. কামাল হোসেনের ছেলে।

তারা দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ঘুরে ঘুরে পণ্য বিক্রি অর্থাৎ ফেরিওয়ালা হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

দোহাজারী হাইওয়ে থানার উপ-উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, সোহাগ মিয়া ও সুমন মিয়া মোটরসাইকেলযোগে কেরানীহাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তাদের বহনকারী মোটরসাইকেলটি একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সোহাগের শরীর থেকে মাথা বিছিন্ন হয়ে যায় এবং সুমন গুরুতর আহত হন। বর্তমানে নিহত সোহাগের মরদেহ দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে রয়েছেন এবং গুরুতর আহত সুমনকে স্থানীয়দের সহযোগিতায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার ও আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। তবে কাভার্ড ভ্যানটি ঘটনাস্থলে পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

মেধাক্রমে নবম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই ইমতিয়াজ, বললেন—…
  • ০১ অক্টোবর ২০২৬
বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
মাউশির অধীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে ফিক্সেশন করতে ত…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬
শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬