এবার ধুমধাম আয়োজনে বিয়ে করবো: শাকিব খান

১৮ আগস্ট ২০২২, ০৪:২৩ PM
শাকিব খান

শাকিব খান © ফাইল ছবি

দীর্ঘ নয় মাস পর দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান। বুধবার (১৭ আগস্ট) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। এ সময় ঢালিউডের এ নায়কের ভক্তরা তাকে বরণ করে নেন। 

এদিকে দেশে ফিরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শাকিব খান জানিয়েছেন, ‘আমেরিকায় শেষ এক সপ্তাহ মোটেও শেষ হচ্ছিল না। সেই সাতদিন আমার কাছে ৭ বছরের মতো মনে হয়েছে। ঢাকায় পা রাখার জন্য মনটা ছটফট করছিল।’

তিনি আরও জানান, ‘পরিবার চাচ্ছে আমি সেটেল হই। আমার সুন্দর গোছানো কিছু হোক। এবার যা কিছু হবে, পরিবারের পছন্দেই হবে। এখন আর গোপনে কিছুই করবো না। বিয়ে করলে ধুমধাম আয়োজনে সবাইকে জানিয়ে করবো।’

ছেলে আব্রাম খান জয়ের ব্যাপারে তিনি আরও জানান, ‘আব্রাম-এর সঙ্গে প্রতিনিয়ত ভিডিও কলে কথা হয়েছে। বাবা-মায়ের সঙ্গেও নিয়মিত কথা বলেছি।’

আরও পড়ুন : ভক্তদের হৃদয়ে ঝড় তুলে ঢাকায় ফিরলেন শাকিব খান

প্রসঙ্গত, ২০২১ সালের নভেম্বরে ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছিলেন শাকিব। সেখানে নাগরিকত্ব লাভের জন্য টানা ছয় মাস মার্কিন মুলুকে বসবাস করেন। এ সময় নিউইয়র্ক থেকেই ‘রাজকুমার’ নামের নতুন একটি সিনেমার ঘোষণা দিয়ে মহরত করেন তিনি। ছবিটির নায়িকা যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি।

এক শর্তে সরকারের পাশে থাকার ঘোষণা দিল জামায়াত
  • ১৮ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে তিন বছরের শিশু আবু বক্করের চোখে অস্ত…
  • ১৮ নভেম্বর ২০২৬
নিজে অসুস্থ হয়েও হুইলচেয়ারে হাসপাতালে যুবদল নেতাকে দেখতে গ…
  • ১৮ নভেম্বর ২০২৬
ক্যামব্রিজের বর্ষসেরা শব্দ ‘হিউম্যান’, নেপথ্যে এআই আতঙ্ক 
  • ১৮ নভেম্বর ২০২৬
লিটনের বিশ্বরেকর্ড, ১৫৭ রানের লিডে চালকের আসনে দক্ষিণ আফ্রি…
  • ১৮ নভেম্বর ২০২৬
চবির হীরকজয়ন্তীতে শিবির-ছাত্রদলের হাতাহাতি, চাকসু নেতাসহ আহ…
  • ১৮ নভেম্বর ২০২৬