ঘনিষ্ঠ ছবি ফাঁস, যা বললেন জ্যাকলিন

০৮ আগস্ট ২০২২, ০৩:৪৮ PM
জ্যাকলিন ফার্নান্দেজ

জ্যাকলিন ফার্নান্দেজ © সংগৃহীত

‘মার্ডার টু’ খ্যাত অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ একের পর এক চমক দিয়ে যাচ্ছেন। বলিউডে পা রেখেই বেশ জনপ্রিয়তা পেয়েছেন। তবে সম্প্রতি ভারতের বেশ আলোচিত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ব্যক্তিগত ছবি প্রকাশ্যে আসার পর থেকেই বেশ সমালোচনায় পড়েছেন জ্যাকলিন ফার্নান্দেজ। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার। 

প্রতিবেদনে বলা হয়েছে, ‘সুকেশের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল হওয়ার পর থেকে তাদের প্রেম নিয়েও বেশ চর্চা হচ্ছে। শোনা গেছে, সুকেশ জ্যাকলিনকে শুধুমাত্র দামি উপহারই দেননি, সঙ্গে বড় বাজেটের ছবিতে কাজের প্রলোভনও দেখিয়েছিলেন।’

এদিকে আনন্দবাজার জানিয়েছে, ‘এসব খবরে জ্যাকলিন বেশ মর্মাহত। ব্যক্তিগত ঘনিষ্ঠ ছবি প্রচার না করারও অনুরোধ করেছেন তিনি।’

জ্যাকলিন ফার্নান্দেজ-এর বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ‘আমি খুব জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। আমার মিডিয়ার বন্ধুদের অনুরোধ, তারা যেন আমার ব্যক্তিগত ছবি প্রচার না করে; যা আমার গোপনীয়তায় হস্তক্ষেপ করে।’ 

আরও পড়ুন : ‘হাওয়া’র নতুন গান ‘আটটা বাজে দেরি করিস না’ (ভিডিও)

জ্যাকলিন বলেন, ‘আমি চাই, মানুষ আমাদের পছন্দ করুক। কেউ যদি আপনাকে অপছন্দ করে, তাহলে আপনারও খারাপ লাগবে। জানি না আমি কি ভুল করেছি। আমি মনে করি, সবচেয়ে কঠিন বিষয় হলো- বোঝা এবং মেনে নেওয়া। আপনাকে সত্যের মুখোমুখি হতে হবে, সবাই আপনাকে পছন্দ করবে না। তারা আপনার প্রতি কঠিন হবে। আপনাকে তা গ্রহণ করতে হবে।’

প্রসঙ্গত, ভারতীয় সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ২০০ কোটি রুপির মানি লন্ডারিংয়ের একটি মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে প্রতারণা করে কোটি কোটি রুপি হাতিয়ে নিয়েছেন তিনি বলেও অভিযোগ রয়েছে।

ক্যাম্পাসের হলে রোজা পালন, মায়ের কাছে ফেরা-ই যেন স্বস্তি
  • ১৮ মার্চ ২০২৬
যে পাঁচটি জিনিস বলে দেবে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে
  • ১৮ মার্চ ২০২৬
ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা, ঘটনা নিশ্চিত করেছে জাত…
  • ১৮ মার্চ ২০২৬
১০ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক…
  • ১৮ মার্চ ২০২৬
স্বপ্নপূরণে ঈদে বাড়ি ফিরছেন না বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনেক …
  • ১৮ মার্চ ২০২৬
‘আমার কথা-কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence