‘আপনি অনেক সুন্দর’—শাকিবকে বললেন প্রভা

০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫২ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫২ PM
শাকিব খান ও সাদিয়া জাহান প্রভা

শাকিব খান ও সাদিয়া জাহান প্রভা © সংগৃহীত

ঢালিউড সুপারস্টার শাকিব খান। সবাই তার ভক্ত। শুধু অনুরাগীরাই নয়, সহকর্মীদের কাছেও তিনি রাজকুমার। শাকিব প্রসঙ্গে তেমনটাই বললেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সর্বশেষ তিনটি ছবি দেখে শাকিবের ভক্ত হয়ে গেছেন তিনি। 

বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন প্রভা। বেশিরভাগ সময়ই থাকছেন যুক্তরাষ্ট্রে। সম্প্রতি দেশে এসেছেন অভিনেত্রী। দেশে এসেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানেই নিজের অভিনয়, ক্যারিয়ার ও শাকিব খান প্রসঙ্গে কথা বলেন।

শাকিবের প্রতি ভাললাগা জানিয়ে প্রভা বলেন, ‘আমার আগে শাকিব খানের কোনো সিনেমা দেখা হতো না। তবে সবশেষ তার তিনটা সিনেমাই দেখা হয়েছে। শাকিব খানের কাজের প্রশংসাও করেছেন তিনি।‘শাকিব খানের এফোর্ট আমাকে মুগ্ধ করেছে। বিশেষ করে রাজকুমার সিনেমা, যেটা দেখে মনে হয়েছে, শাকিব খান অনেক পরিশ্রম করেছেন।’ 

শাকিব খান ও প্রভা দুজনেই শোবিজ অঙ্গনের হলেও তাদের একসঙ্গে কখনো কাজ করা হয়নি। তবে শাকিব খানের সঙ্গে একটি ফটোশুটে অংশ নিয়েছিলেন প্রভা, সাক্ষাৎকারে এমনটাই জানালেন এই অভিনেত্রী। তিনি সামনে থেকে দেখতে এত সুন্দর যে, আমি তাকে সরাসরি বলেছিলাম, আপনি অনেক সুন্দর। 

 ভবিষ্যতে বড় পর্দায় কাজ করতে চান কি না এমন প্রশ্নে প্রভা বলেন, ‘বড় পর্দায় কেনো যেন আমার ভাগ্য সুপ্রসন্ন হয় না। যতবার আমার কাছে বড় পর্দায় কোনো কাজের প্রস্তাব এসেছে, কেনো জানি কাজটা আর শেষমেষ হয়ে ওঠেনি। তাই এখন কিছুই বলতে চাই না, যদি আগামীতে কাজ করা হয় তাহলে সেটা তখনই বলবো।’ 

অভিনয়ের পাশাপাশি বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসেবে ক্যারিয়ার গড়তে ব্যস্ত প্রভা। যুক্তরাষ্ট্রে অবস্থিত ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। এ প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে জনপ্রিয়। যারা পেশাদার মেকআপ আর্টিস্ট হতে চান, তাদের স্বপ্নের প্রতিষ্ঠান এই দ্য মেকআপ একাডেমি। বিশ্বের অনেক জনপ্রিয় মেকআপ ব্র্যান্ড ও ফ্যাশন শোর সঙ্গে জড়িয়ে আছে এ প্রতিষ্ঠানের নাম। সেখানেই কাজ করতে দেখা গেছে প্রভাকে। 

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬