নর্থসাউথ ছাত্রীকে বিয়ে করলেন পলাশ

১৬ ডিসেম্বর ২০২২, ০২:৪৪ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৩ PM
নর্থসাউথ ছাত্রীকে বিয়ে করলেন পলাশ

নর্থসাউথ ছাত্রীকে বিয়ে করলেন পলাশ © সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ বিয়ে করেছেন। কিছুদিন আগে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই অভিনেতা। দর্শকদের মাঝে তিনি হাস্যরসাত্মক চরিত্রের জন্য বেশ জনপ্রিয়। ব্যাচেলর পয়েন্ট নাটকে তিনি ‘‘কাবিলা’’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মাঝে বিশেষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন।

পলাশের স্ত্রীর নাম নাফিসা রুম্মান মেহনাজ। নর্থসাউথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন অনুষদে স্নাতক সম্পন্ন করে একই বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করছেন তিনি। পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

জানা যায়, পলাশের দূরসম্পর্কের আত্মীয় ছিলেন নাফিসা রুম্মান মেহনাজ। পূর্বপরিচিত থাকায় পলাশ তার বাবা মায়ের পছন্দেই নাফিসাকে বিয়ে করেন। গত বছরের নভেম্বরের দিকে পরিবারের কথায় নাফিসার সঙ্গে পরিচিত হন পলাশ। তখন জানতে পারেন, অভিনয়ে জনপ্রিয়তা পাওয়ার অনেক আগে থেকে নাফিসা তাকে পছন্দ করতেন। পরিচয়ের মাস তিনেক পর পলাশ-নাফিসার সখ্যতা বাড়তে থাকে।

আরও পড়ুন: ব্যাচেলরস ফুটবলে ব্রাজিলকে ২-১ গোলে হারাল আর্জেন্টিনা

বেশকিছু দিন আগে পরিবারের সম্মতিতে নাফিসাকে বিয়ে করেন তিনি। অভিনয়-নির্মাণ সবকিছু নিয়ে ভীষণ ব্যস্ততা যাচ্ছে পলাশের। এতই ব্যস্ত যে, এখনও মধুচন্দ্রিমাতে যেতে পারেননি। বিয়ের বিষয়টি জানিয়ে পলাশ বলেন, বাবা মায়ের পছন্দকে প্রাধান্য দিয়ে বিয়ে করেছি। আলহামদুলিল্লাহ্, দাম্পত্যজীবনে আমরা ভীষণ সুখে আছি। সবার কাছে দোয়া চাই, জীবনের বাকিটা সময় যেন পরষ্পরের অপরিহার্য হয়ে একসঙ্গে থাকতে পারি।

পরিচালক কাজল আরেফিন অমির সহকারী থেকে অভিনয়ে আসেন পলাশ। জনপ্রিয় এই নির্মাতার সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’-এর কাবিলা চরিত্র পলাশকে তারকাখ্যাতি এনে দিয়েছে। অভিনয়ের পাশাপাশি পলাশ নির্মাণেও মনোযোগী। কয়েকটি টিভিসি, মিউজিক ভিডিও ও নাটক নির্মাণ করে প্রশংসা অর্জন করেছেন।

পলাশ আরও জানান, ঘরোয়া পরিসরে অনাড়ম্বর আয়োজনে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়েতে দুই পরিবারের সদস্যরা ছাড়া কেউ ছিলেন না। আগামী ফেব্রুয়ারিতে বড় পরিসরে বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা আছে তাদের।

তার বিয়ের খবর প্রকাশিত হওয়ার পর সহকর্মী ও ভক্ত-সমর্থকরা তাকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। পরিচালক কাজল আরেফিন অমি নিজের ফেসবুকে পলাশ ও নাফিসার ছবি শেয়ার করে লিখেছেন, আপনাদের আমাদের সবার প্রিয় জিয়াউল হক পলাশ। এই ছেলেটা তার নতুন জীবনে পা রেখেছে ওর জন্য অনেক দোয়া ও ভালোবাসা। সম্প্রতি পলাশ ও আমাদের লক্ষী নাফিসা তাদের পরিবার ও আমাদের সবার সম্মতিতে ঘরোয়া পরিবেশে বিয়ে সম্পন্ন করে। সবাই পলাশ ও নাফিসার নতুন জীবনের জন্য দোয়া করবেন।

স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
close